Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ২৭ মিনিটে তারকেশ্বর থেকে শেওড়াফুলি! গতি বাড়ছে তারকেশ্বর লাইনে

তারকেশ্বর থেকে দুপুর দুটোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের উদ্দেশে রওনা হয়। গন্তব্যে পৌঁছায় দুটো বেজে ২৭ মিনিটে ।

মাত্র ২৭ মিনিটে তারকেশ্বর থেকে শেওড়াফুলি! গতি বাড়ছে তারকেশ্বর লাইনে

শেষ আপডেট: 17 January 2024 20:38

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তারকেশ্বর লাইনে ১২০ কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন। তার জন্য বুধবার হয়ে গেল ট্রায়াল রান। 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শেওড়াফুলি-আরামবাগ শাখায় সাধারণত ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিবেগে ছোটে ট্রেন। ১৫ টি স্টেশন পাড়ি দিতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট।

এবার যাত্রীদের সুবিধার্থে ওই লাইনে ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে। যাত্রী ছাড়াই তার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হল। তারকেশ্বর থেকে দুপুর দুটোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের উদ্দেশে রওনা হয়। গন্তব্যে পৌঁছায় দুটো বেজে ২৭ মিনিটে । মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করে পরীক্ষামূলক ট্রেনটি। 

রেল সূত্রে খবর, ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার। গড় গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। এদিনের এই ট্রায়াল রানে কোনওরকম অসুবিধা হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।  

শেওড়াফুলি স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন, ''ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন তাঁরা। বর্তমানে ৮০ কিমি বেগে ট্রেন চলে। সেই ট্রেনের গতি ১২০ কিমি হতে পারে। সেই পরীক্ষাই করা হল বুধবার। পরীক্ষা সফল হয়েছে।''


```