Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশাল মণ্ডপ,ঝলমলে আলো! দুর্গা নয়, প্রথা মেনে লক্ষ্মীপুজোয় মাতল তারকেশ্বর

দুর্গা নন, তারকেশ্বরের একটা বড় অংশে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই মেতে ওঠেন মানুষ। বড় বড় মণ্ডপ, ঝলমলে আলোকসজ্জা, সবমিলিয়ে উৎসবের চেহারা। মূলত কৃষিপ্রধান এলাকা। ধুমধাম করে লক্ষ্মীপুজো সেই কারণেই চলে আসছে বলে মনে করেন এলাকার মানুষ।

বিশাল মণ্ডপ,ঝলমলে আলো! দুর্গা নয়, প্রথা মেনে লক্ষ্মীপুজোয় মাতল তারকেশ্বর

শেষ আপডেট: 28 October 2023 17:32

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুর্গা নন, তারকেশ্বরের একটা বড় অংশে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই মেতে ওঠেন মানুষ। বড় বড় মণ্ডপ, ঝলমলে আলোকসজ্জা, সবমিলিয়ে উৎসবের চেহারা। মূলত কৃষিপ্রধান এলাকা। ধুমধাম করে লক্ষ্মীপুজো সেই কারণেই চলে আসছে বলে মনে করেন এলাকার মানুষ।

তারকেশ্বরের জগন্নাথপুর, রানাবাঁধ, বেলবাঁধ এলাকায় দুর্গাপুজো হয় না বললেই চলে। কৃষিপ্রধান অঞ্চল হওয়ার কারণে বাড়ি বাড়ি লক্ষ্মীর আরাধনায় যেমন মেতে ওঠেন গৃহস্থরা, পাশাপাশি হয় সর্বজনীন পুজোও। গত ৪০-৪৫ বছর ধরে এলাকার ক্লাবগুলো জাঁকজমক সহকারে লক্ষ্মীপুজোর আয়োজন করে আসছে। এই এলাকায় বড় পুজোর সংখ্যা প্রায় ১৬ টি। প্রতিটি পুজো মণ্ডপেই নজরে আসে থিমের বৈচিত্র্য।

এবার কোনও পুজো মণ্ডপ করা হয়েছে চন্দ্রযান-৩ এর আদলে। কোনওটায় আবার উঠে এসেছে কেদারনাথের মন্দির। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আর রবি ঠাকুরের সহজপাঠও কোনও পুজোর থিম। সামাজিক সচেতনতার বার্তাও মিলছে একাধিক পুজো মণ্ডপ থেকে।

 গত কয়েক বছর ধরে এই এলাকায় লক্ষ্মীপুজোর জাঁকজমক নজর কাড়ছে। তাই শুধু হুগলি জেলা নয়, পার্শ্ববর্তী জেলা হাওড়া, বর্ধমান থেকেও লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এখানে। পুজো উপলক্ষে ছ’দিন ধরে চলে মেলা। উৎসব নির্বিঘ্ন করতে হুগলি গ্রামীন পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সুষ্ঠুভাবে পুজোর দিনগুলো কাটাতে মানুষের কাছে আবেদন করেছে প্রশাসন।


```