Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পত্তির লোভে দাদার কান কেটে নিল ভাই! তারকেশ্বরে তুলকালাম

সালাউদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে তাঁদের তিন ভাইয়ের মধ্যে অশান্তি চলছিল। যা আদালত পর্যন্ত গড়ায়।

সম্পত্তির লোভে দাদার কান কেটে নিল ভাই! তারকেশ্বরে তুলকালাম

সম্পত্তির লোভে দাদার কান কেটে নিল ভাই

শেষ আপডেট: 18 June 2024 20:12

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: সম্পত্তির ভাগাভাগি নিয়ে অনেকদিন ধরেই ভাইদের সঙ্গে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে কান খোয়াতে হল দাদাকে। সম্পত্তির ভাগ না পেয়ে দাদার কান কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তারকেশ্বরের আয়মা পাহাড়পুর এলাকায়। আক্রান্ত শেখ সালাউদ্দিনকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালাউদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে তাঁদের তিন ভাইয়ের মধ্যে অশান্তি চলছিল। যা আদালত পর্যন্ত গড়ায়। আদালতে মামলা করায় মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। মামলা তুলতে রাজি না হওয়ায় মঙ্গলবার  দুপুরে অশান্তি চরমে পৌঁছেছিল। শেখ সালাউদ্দিনের বাড়িতে চড়াও হয় তাঁর দুই ভাই।

দু'পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়। অভিযোগ সেই সময় হঠাৎই কোদাল নিয়ে দাদা সালাউদ্দিনের উপর ঝাঁপিয়ে পড়ে ছোট ভাই আতাউল। সালাউদ্দিনের কান কেটে দেয়। এই ঘটনার পরে আহত সালাউদ্দিনের পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আপাতত সেখানে তাঁর চিকিৎসা চলছে।  

এই ঘটনায় অভিযুক্ত এক ভাই শেখ আতাউল ও তাঁর স্ত্রীকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করছে।


```