
শেষ আপডেট: 4 February 2021 07:58
সেই টুইটেই আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। সরাসরি তাপসীকে 'বি গ্রেড' অভিনেত্রী বলেছেন তিনি। কঙ্গনা লিখেছেন, "বি গ্রেড মানুষের বি গ্রেড লেভেলের ভাবনাচিন্তা। দেশের একতা নিয়ে মানুষ একজোট হবেই। এটাই ধর্ম, এটাই কর্ম।"
গত দু'মাস ধরেই কেন্দ্রর তিনটি কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকেরা। আন্দোলনের শুরু থেকেই পাশে ছিলেন দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়ার মত সেলেব্রিটিরা। এবারে সেই দলেই যুক্ত হলেন তাপসী পান্নু। শুধু অভিনয়ে সাবলিল তাইই নয়, বাস্তবেও তাপসী এযুগের এক প্রতিবাদী কণ্ঠ। কিন্তু এই মুহূর্তে কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে বলিউড দুভাগে ভাগ হয়ে গেছে বলে বহু মানুষের ধারণা।
গতকাল শচীনের টুইটের বক্তব্য অনুযায়ী, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশের কারও নাক গলানোর প্রয়োজন নেই। সেই নিয়ে আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মাঝে মধ্যেই বিদেশের নানা বিষয় নিয়ে ভারতীয়রা নাক গলান। এরপর থেকে কি তাঁরা বিদেশের সমস্যা নিয়ে কথা বলা বন্ধ করে দেবেন! সে প্রশ্নের জবাব যদিও সময় দেবে। সোশ্যাল মিডিয়ায় যুক্তি, পাল্টা যুক্তি, বাকযুদ্ধ আপাতত চলতেই থাকবে। কিন্তু কৃষকদের দাবি মানা হবে কি হবে না, সেই নিয়েই আপতত চিন্তিত দেশের অধিকাংশ সাধারণ মানুষ।