Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের সমন পেতেই নিজামে তাপস, তেহট্টের বিধায়কের থেকে কী জানতে চাইছেন গোয়েন্দারা

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই সমন (CBI Summons) পাঠানোর পরেই তড়িঘড়ি নিজাম প্যালেসে এলেন তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। দুর্নীতি মামলায় তাপসের বিরুদ্ধে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই তৃণমূল বিধায়ককে ব

সিবিআইয়ের সমন পেতেই নিজামে তাপস, তেহট্টের বিধায়কের থেকে কী জানতে চাইছেন গোয়েন্দারা

শেষ আপডেট: 25 April 2023 11:19

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই সমন (CBI Summons) পাঠানোর পরেই তড়িঘড়ি নিজাম প্যালেসে এলেন তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। দুর্নীতি মামলায় তাপসের বিরুদ্ধে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই তৃণমূল বিধায়ককে বলতে শোনা গেছে যে, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করবেন। সেই কথা মতোই ডাক পেতেই সিবিআই দফতরে হাজিরা দিলেন তাপস।

এদিন ঘড়ির কাঁটা ১২ টা পেরোতেই দেখা যায় তাপস চলে আসেন নিজামে। আগেই জানা গিয়েছিল, সিবিআই সমন পাওয়ার পরেই বাড়ি ছেড়েছেন বিধায়ক। তবে তিনি কলকাতায় আসছেন কিনা তা স্পষ্ট ছিল না। বেলা গড়াতেই দেখা গেল নিজামে আসেন তিনি।

দিন কয়েক আগেই তাপসের নদিয়ার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। টানা ১৫ ঘণ্টা বিধায়কের বাড়ি, অফিসে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। শুধু তাই নয়, বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও যান তাঁরা। সেখান থেকেও এমন কিছু নথি উদ্ধার হয়েছে যা তদন্তে নয়া মাত্রা দিতে পারে বলে মনে করছে সিবিআই।

সেই সূত্র ধরেই মঙ্গলবার তাপসকে নতুন করে জেরা করছেন সিবিআই অফিসাররা। দুপুর নাগাদ তাঁকে একবার নিজাম প্যালেস থেকে বের হয়ে আসতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নে তাপস জানান, তিনি কোথাও যাচ্ছেন না। সিবিআই তাঁকে খাওয়ার সময় দিয়েছে তাই যাচ্ছেন। ফের ফিরে আসবেন।

কী প্রশ্ন করছেন অফিসাররা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস বলেন, 'আমাকে আমার রাজনৈতিক জীবনের উত্থান নিয়ে প্রশ্ন করা হচ্ছে। ভালভাবেই করছে।'

পর্যবেক্ষকদের মতে, সিবিআই তাপসের থেকে জেনে নিতে চাইছে তাঁর রাজনৈতিক জীবনে কার কার সঙ্গে যোগাযোগ হয়েছে। কীভাবে তিনি কাজ করেছেন। সেই উত্তর থেকেই নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা সেটাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তাপসকে এবার নিজামে যেতে হবে, নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের বিধায়ককে তলব সিবিআইয়ের


```