Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ মামলায় নয়া মোড়়, জামিন পেলেন অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। এই নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় চতুর্থ অভিযুক্তের জামিন মিলল। 

নিয়োগ মামলায় নয়া মোড়়, জামিন পেলেন অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল

শেষ আপডেট: 27 March 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। এই নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় চতুর্থ অভিযুক্তের জামিন মিলল। 

আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাপসের জামিন মঞ্জুর করেছে পিএমএলএ আদালত। ইডির মামলায় পিএমএলএ আদালতে জামিনের আবেদন করেছিলেন তাপস। বুধবার প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাপসকে ইডি আদালতে পেশ করা হলে বিচারক তাপসের জামিন মঞ্জুর করেন।

তবে ইডি মামলায় জামিন পেলেও তাপসকে গ্রেফতার করেছিল সিবিআই। ওই মামলা এখনও চলছে। ফলে জামিন পেলেও এখনই জেলমুক্তি ঘটছে না।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক। একের পর এক অভিযুক্তের জামিন হয়ে যাওয়ায় মামলার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন চাকরিপ্রার্থী মামলাকারীরা।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস মণ্ডল। মানিক গ্রেফতার হওয়ার পরেই নাম উঠে আসে তাঁর। ইডি-সিবিআই বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল তাপসকে। কখনও সিজিও কমপ্লেক্সে, আবার কখনও নিজাম প্যালেসে এসে দেখা করে গেছেন। প্রতিবারই তিনি দাবি করেছেন, তদন্তে সহযোগিতা করছেন তিনি।

নিয়োগ মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতারের পরেই গত বছরের ১৯ ফেব্রুয়ারি তাপসকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে বারাসতের শিক্ষককে হেফাজতে নিয়েছিল ইডিও। অভিযোগ ছিল, তাপস শুধু নিজের সংস্থাকে ব্যবহার করে মানিকদের নির্দেশে চাকরি দেওয়ার জন্য টাকা তোলেননি, তিনি নিজের পরিবারের বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। 


```