কিলি পলকে সম্মানিত করল তানজানিয়ার দূতাবাস! ভারতের গানে মাতিয়ে রেখেছেন তিনি
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় করে তুলেছেন তিনি। বলিউডের হরেক গান তাঁর মুখে মুখেই ছড়িয়ে পড়েছে আফ্রিকার নানা প্রান্তে। তানজানিয়ার (Tanzania) টিকটক স্টার কিলি পলকে (Kili Paul) তাই সম্মানিত করল সেখানকার ভারতীয় দূত
শেষ আপডেট: 23 February 2022 07:46
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় করে তুলেছেন তিনি। বলিউডের হরেক গান তাঁর মুখে মুখেই ছড়িয়ে পড়েছে আফ্রিকার নানা প্রান্তে। তানজানিয়ার (Tanzania) টিকটক স্টার কিলি পলকে (Kili Paul) তাই সম্মানিত করল সেখানকার ভারতীয় দূতাবাস (indian high commission)।
উরফিকে যৌন হেনস্থা, ভিডিও কলে হস্তমৈথুন! বলিউডের ডিরেক্টরের কীর্তি ফাঁস
তানজানিয়ার ভারতীয় হাই কমিশনে কিছুদিন আগেই গিয়েছিলেন কিলি। সেখানে তাঁকে বিশেষ সম্মান দেওয়া হয়। ভারতীয় কূটনীতিবিদ বিনয় প্রধান টুইট করেন কিলিকে সম্মানিক্ত করার সেই মুহূর্তের ছবি।
সম্মান পেয়ে উচ্ছ্বসিত কিলি পল। ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিলি আর তাঁর বোন নিমা দুজন মিলে নানা সময়ে নানা ভিডিও বানান, সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেসব ভিডিও-র জনপ্রিয়তা তুঙ্গে। প্রতি ভিডিওতেই ভারতের কোনও না কোনও বিখ্যাত গানে লিপ দিতে দেখা যায় কিলিকে। সঙ্গে থাকে তাঁদের বিশেষ নাচ। ভিডিও দেখে মুগ্ধ হন নেটিজেনরা।
https://twitter.com/binaysrikant76/status/1495726311368761347?s=20&t=r2pvNcZCnLCEnmU40L0d0Q
শুধু বলিউডের গান নয়, কিছুদিন আগে বাংলার ভাইরাল গান ‘কাচা বাদাম’-এও পা মিলিয়েছিলেন কিলি-নিমা। ভিডিও দেখে বোঝার উপায় নেই তাঁরা আদৌ বাংলা বা হিন্দি কোনওটাই জানেন না। মিউজিকের কাছে ভাষা যে কোনও বাধাই নয়, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন তানজানিয়ার কিলি-নিমা। ভারতের গানকে এত জনপ্রিয়তা এনে দেওয়ার জন্যেই সম্মান পেলেন কিলি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'