Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

তানজানিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা ২০০ ছাড়ানোর আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো : তানজানিয়ার সেই ফেরি নৌকার নাম এম ভি নেয়িরিরি। নেয়িরিরি আফ্রিকা মহাদেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। তাঁর নামেই নৌকো। বৃহস্পতিবার হাত ফেরত বহু মানুষকে নিয়ে উল্টে গিয়েছে পাড়ের কাছে। ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৩০ টি মৃত

তানজানিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা ২০০ ছাড়ানোর আশঙ্কা

শেষ আপডেট: 22 September 2018 07:29

দ্য ওয়াল ব্যুরো : তানজানিয়ার সেই ফেরি নৌকার নাম এম ভি নেয়িরিরি। নেয়িরিরি আফ্রিকা মহাদেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। তাঁর নামেই নৌকো। বৃহস্পতিবার হাত ফেরত বহু মানুষকে নিয়ে উল্টে গিয়েছে পাড়ের কাছে। ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৩০ টি মৃতদেহ পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। সরকারের ধারণা উল্টে যাওয়া ফেরির মধ্যে এখনও বেশ কয়েকটি দেহ আটকে আছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে যাবে ২০০। নেয়িরিরি নামে নৌকাটি উকারা থেকে উকেরিয়া দ্বীপে যাত্রী বহন করত। তাতে ১০১ জন যাত্রী বহন করার ক্ষমতা ছিল।  কিন্তু নৌকায় উঠেছিলেন ২০০-র বেশি। নৌকা যখন পাড়ের কাছে তখন নামার জন্য যাত্রীরা একদিকে ভিড় করেন। নৌকার ভারসাম্য নষ্ট হয়ে উল্টে যায়। তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি টিভিতে ঘোষণা করেছেন, দেশে চারদিন শোক পালিত হবে। নৌকার ক্যাপ্টেনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।  কারণ সে নিজে স্টিয়ারিংয়ে ছিল না। কোনও এক আনপড় লোকের হাতে স্টিয়ারিং দিয়েছিল। পোপ ফ্রান্সিস, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এবং আফ্রিকার নানা দেশের রাষ্ট্রপ্রধান এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

```