Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে বলিউড দ্বিধাবিভক্ত

দ্য ওয়াল ব্যুরো : দশ বছর আগের ‘হর্ন ওকে প্লিজ’-এর সেটের ঘটনায় এবার অভিনেত্রী তনুশ্রী দত্ত পাশে পেলেন স্লামডগ মিলিওনিয়ার খ্যাত ফ্রিডা পিন্টোকে। ফ্রিডা বলছেন ঘটনাস্থলে তিনি ছিলেন না, ঘটনা তাঁর সঙ্গে ঘটেওনি। তবু তনুশ্রীকে অবিশ্বাসের কোনও কারণ

তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে বলিউড দ্বিধাবিভক্ত

শেষ আপডেট: 3 October 2018 11:43

দ্য ওয়াল ব্যুরো : দশ বছর আগের ‘হর্ন ওকে প্লিজ’-এর সেটের ঘটনায় এবার অভিনেত্রী তনুশ্রী দত্ত পাশে পেলেন স্লামডগ মিলিওনিয়ার খ্যাত ফ্রিডা পিন্টোকে। ফ্রিডা বলছেন ঘটনাস্থলে তিনি ছিলেন না, ঘটনা তাঁর সঙ্গে ঘটেওনি। তবু তনুশ্রীকে অবিশ্বাসের কোনও কারণ তিনি পাচ্ছেন না। তিনি আরও বলছেন এক জন মহিলা নিশ্চয়ই এ জাতীয় অভিযোগ অকারণে আনবেন না। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’-এর সেটে অভিনেতা নানা পটেকর তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে মুখ খুলেছেন তনুশ্রী। আর তাতেই বিতর্কের সূত্রপাত। অভিনেতা শক্তি কাপুর কার্যত ঘটনাটিকে তির্যকভাবে ব্যাখ্যা করে বলেছেন ১০ বছর আগে তিনি শিশু ছিলেন তাই এ বিষয়ে তার কোনও বক্তব্য নেই। যেখানে বর্তমানে বছর ছেষট্টির শক্তি কাপুর নিজেই এই জাতীয় ঘটনায় নিজের মুখ পুড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক মহিলাকে বি টাউনে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন সংসর্গে লিপ্ত হয়েছেন। শক্তির মেয়ে অর্থাৎ শ্রদ্ধা কাপুরও অভিনয় করেন। তার পরেও কাপুরের এই মন্তব্যে কপালে ভাঁজ অনেকেরই। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গান্ধী তনুশ্রীর পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, আগে জানালে আরো দ্রুত ব্যবস্থা নেওয়া হত। তিনি বলছেন তাঁরা ইতিমধ্যেই ‘শি বক্স’ চালু করেছেন। যাঁর বিরুদ্ধে এই অভিযোগ তিনি, অর্থাৎ নানা পাটেকর মানহানির কথা বলেছেন। অস্বীকার করছেন সব অভিযোগই। বলিউড কার্যত দ্বিধাবিভক্ত গোটা ঘটনায়। সলমান খান বা অক্ষয় কুমার যেখানে এই ঘটনায় মৌনব্রত নিয়েছেন, সেখানে বিগ বি বলছেন ঘটনাস্থলে তিনি ছিলেন না এবং তিনি তনুশ্রী বা নানাও নন, তাই তিনি কেনই বা কথা বলবেন এ নিয়ে।

```