Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাচার রুখে সমস্যায়! ১৯৮টি গরুর দেখভালের বাড়তি দায়িত্ব নিয়ে নাকাল তমলুকের পুলিশকর্মীরা

গরুদের সারাদিনের খাওয়াদাওয়া-জল-ওষুধ সবকিছুরই দেখভাল করতে হচ্ছে পুলিশকে।

পাচার রুখে সমস্যায়! ১৯৮টি গরুর দেখভালের বাড়তি দায়িত্ব নিয়ে নাকাল তমলুকের পুলিশকর্মীরা

তমলুক থানার তত্ত্বাবধানে উদ্ধার হওয়া গরু। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 9 July 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: গরু পাচারকারীদের আটক করে এখন বেজায় সমস্যায় পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলিকে তমলুকে একটি ফাঁকা মাঠে অস্থায়ী খাটাল তৈরি করে রাখা হয়েছে। তাদের সারাদিনের খাওয়াদাওয়া-জল-ওষুধ সবকিছুরই দেখভাল করতে হচ্ছে পুলিশকে। এত কাজের ব্যস্ততায় নতুন দায়িত্ব রীতিমতো সমস্যায় ফেলেছে তমলুক থানার পুলিশকে।

গত ২রা জুলাই নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের দিকে যাওয়ার পথে তমলুকের নিমতৌড়িতে কয়েকজন গরু পাচারকারীকে আটকায় তমলুক থানার পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে,বেশ কয়েকটি গাড়িতে করে প্রায় ১৯৮টি গরুপাচার হচ্ছিল। বৈধ কাগজ না থাকায় তমলুক থানার পুলিশ গাড়িগুলোকে আটক করে।  ১৬ জন গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে তমলুক থানার কাছে একটি ফাঁকা মাঠে অস্থায়ী খাটাল তৈরি করে রাখা হয়েছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল জানান, তমলুক জেলা আদালতের বিচারক আটক করা গরুগুলিকে প্রাণী সম্পদ দফতরের দায়িত্বে দেওয়ার নির্দেশ দেন। তবে চারদিন কেটে গেলেও এখন পর্যন্ত গরুগুলি পুলিশের তত্ত্বাবধানেই রয়েছে। তাদের সারাদিনের খাওয়া দাওয়া, ওষুধ, জল সবকিছুই পুলিশকর্মীরা দেখভাল করছেন। পাশাপাশি পশু চিকিৎসক নিয়ে এসে গৃহপালিত পশুগুলিকে চিকিৎসাও করানো হচ্ছে। 

এই ঘটনায় পুলিশ মহলের কেউ কেউ মনে করছেন গরু পাচার আটকাতে গিয়ে এ এক মহাবিপদ। প্রাণী সম্পদ দফতর কবে এই গরুগুলি তাঁদের হেফাজতে নেয় সেটাই এখন দেখার।


```