Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মৃত ব্যক্তিকে এনে চিকিৎসার জন্য চাপ, হস্টেলে ঢুকে ২ ডাক্তারকে মার আত্মীয়দের!

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান জুনিয়ার ডাক্তাররা।

মৃত ব্যক্তিকে এনে চিকিৎসার জন্য চাপ, হস্টেলে ঢুকে ২ ডাক্তারকে মার আত্মীয়দের!

তমলুক হাসপাতালে বিক্ষোভ জুনিয়ার ডাক্তারদের-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 2 May 2024 20:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তমলুক হাসপাতালের হস্টেলে তাণ্ডব চালাল রোগীর আত্মীয়রা। দুই ডাক্তারকে ধরে মারধরের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। সেই ভিডিও এখন ভাইরাল। আক্রান্ত চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ তল্লাশি চলছে।  এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান জুনিয়ার ডাক্তাররা।   

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে তমলুক হাসপাতালে নিয়ে আসা হয়। ওই ব্যক্তির নাম শেখ আরিফ আলি। তাঁকে হাসপাতালে ভর্তি করার পরেই কর্তৃব্যরত ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। এরপর রোগীর অবস্থা খানিকটা স্থিতিশীল হলে ডাক্তারবাবুরা ওয়ার্ডে রাউন্ড দিতে চলে যান। কিন্তু দু’ঘণ্টা ফিরে আসার পরেই তাঁরা দেখেন বেডে ওই রোগী নেই। 

কর্তব্যরত ওয়ার্ডবয় ও নার্সদের বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তাঁরা জানান, ওই রোগীকে তাঁর বাড়ির লোকজন বন্ডে সই না করেই জোর  জবরদস্তি করে নিয়ে চলে গিয়েছে। ডাক্তারবাবুদের অভিযোগ, কয়েকঘণ্টা পরে মৃত অবস্থায় ওই রোগীকে ফের হাসপাতালে নিয়ে আসেন তাঁর আত্মীয়রা। মৃত ব্যক্তির চিকিৎসা শুরু করার জন্য চাপ দিতে থাকেন চিকিৎসকদের ওপর। এতে ডাক্তারবাবুরা জানিয়ে দেন মৃত ব্যক্তির চিকিৎসা তাঁরা করতে পারবেন না। এরপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন রোগীর আত্মীয়রা। কিন্তু হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সহায়তায় কিছুটা হলেও সেই সময় গন্ডগোল ঠেকানো যায়।

কিন্তু ডাক্তারবাবুদের অভিযোগ, তাঁরা ভোররাতে হস্টেলের দিকে গেলে সেখানে পাঁচিল টপকে মৃত ব্যক্তির পরিবারের কয়েকজন আত্মীয় সেখানে ঢুকে পড়ে। তখনই দুই চিকিৎসককে মারধর করা হয়। সেই দৃশ্যই ধরা পরে হস্টেল চত্বরের সিসিটিভি ক্যামেরায়। 

এই ঘটনা নিয়ে হাসপাতাল চত্বর ও হস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসক থেকে নার্স সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে। তাঁরা সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে চিহ্নিত করে গ্রেফতার করে। তাঁরা রাতে যে বাইকে এসেছিল সেটিকেও আটক করা হয়েছে।


```