Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরছেন তামিম, খেলবেন এশিয়া কাপেই

দ্য ওয়াল ব্যুরো: শেষপর্যন্ত বরফ গলল। বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister) শেখ হাসিনার (Sheikh Hasina) অনুরোধেই তামিম ইকবাল (Tamim Iqbal) অবসর (Retirement) ভেঙে ফের খেলবেন। তিনি আপাতত থাকবেন বিশ্রামে। এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে আ

হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরছেন তামিম, খেলবেন এশিয়া কাপেই

শেষ আপডেট: 30 August 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো: শেষপর্যন্ত বরফ গলল। বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister) শেখ হাসিনার (Sheikh Hasina) অনুরোধেই তামিম ইকবাল (Tamim Iqbal) অবসর (Retirement) ভেঙে ফের খেলবেন। তিনি আপাতত থাকবেন বিশ্রামে। এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামবেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক।

হাসিনা দুপুরেই তাঁর দফতরে ডেকেছিলেন তামিমকে। সেখানেই জানতে চান কেন কী কারণে তিনি অবসর নিলেন? তামিমের সঙ্গে ছিলেন মাশরাফি বিন মোর্তাজা।

হাসিনার সঙ্গে বৈঠক শেষে তামিম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন, ‘আমি অবসর ভেঙে দেশের হয়ে ফের মাঠে নামব। আমি সকলকে না করতে পারি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি আমাকে খেলার নির্দেশ দেন, তা হলে সেই কথা মানতে আমি বাধ্য। আমাকে দেশের সর্বময় ব্যক্তিত্ব দেড় মাসের ছুটি দিয়েছেন। তারপর আমি দেশের হয়ে আবারও খেলতে নামব।’

হাসিনার সঙ্গে বৈঠকের পরে তামিম ও তাঁর স্ত্রী, মাশরাফি ও পাপন ভাই।

আচমকা অবসর নিয়ে তামিমের ওপর চাপ ক্রমশ বাড়ছিল। বাংলাদেশ ক্রিকেট সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপনও মিডিয়ার কাছে তামিমের অবসরকে অপেশাদার বলে তকমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন কী হল যাতে করে বাংলাদেশের অধিনায়কের এমন সিদ্ধান্ত নিতে হল।

তিন মাস পরেই ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে তামিমের মতো সিনিয়র ক্রিকেটারের অবসরে ব্যথিত হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। হাসিনা পাপনের মাধ্যমে তামিমের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তামিম এদিন এসেছিলেন স্ত্রী আয়েষা ইকবালকে সঙ্গে করেই। ছিলেন মাশরাফি ও নাজমুল হাসানও। হাসিনাও তামিমকে বকেছেন কেন তিনি হঠাৎ করে অবসরের মতো গুরুগম্ভীর বিষয়ে সিদ্ধান্ত নিলেন। হাসিনা জানান, তোমার এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে দেশকে। তুমি এমন সিদ্ধান্ত কেন নেবে?

মাত্র দেড়দিনও হয়নি তামিম অবসর নিয়েছিলেন। তিনি পরিষ্কার করে কোনও অভিযোগ না করলেও অভিমানী ছিলেন, সেটি চোখের জল ফেলাতেই সবাই ধরে নিয়েছিলেন। তামিম ঘরের মাঠে চলতি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে নিজেকে আনফিট ঘোষণা করেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলেই। এতে কোচ হাতুরেসিঙ্ঘে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশে বোর্ডকে জানায়। প্রথম ম্যাচ হারতেই বোর্ড দোষ দেয় তামিমকে। সেটি সহ্য করতে না পেরেই তিনি আচমকা অবসরের সিদ্ধান্ত নেন নিজের শহর চট্টগ্রামে বসেই।

ধোনির জন্মদিনে স্পেশাল গিফট! অন্ধ্রপ্রদেশে মাহির ৭৭ ফুটের কাটআউট বানালেন ফ্যানরা


```