Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মোদীকে উড়িয়ে মেডিক্যাল জয়েন্টের অধিকার রাজ্যের হাতে নিলেন স্ট্যালিন

দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল জয়েন্টের (NEET) ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে হাঁটল তামিলনাড়ুর ডিএমকে-কংগ্রেস-বাম জোট সরকার। নীতিগ্রহণ আগেই করে ফেলেছিলেন এমকে স্ট্যালিন। সোমবার তা বিধানসভায় বিল আকারে পাশও করিয়ে নিলেন। বিজেপির বিরোধিতা

মোদীকে উড়িয়ে মেডিক্যাল জয়েন্টের অধিকার রাজ্যের হাতে নিলেন স্ট্যালিন

শেষ আপডেট: 13 September 2021 12:43

দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল জয়েন্টের (NEET) ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে হাঁটল তামিলনাড়ুর ডিএমকে-কংগ্রেস-বাম জোট সরকার। নীতিগ্রহণ আগেই করে ফেলেছিলেন এমকে স্ট্যালিন। সোমবার তা বিধানসভায় বিল আকারে পাশও করিয়ে নিলেন। বিজেপির বিরোধিতা থাকলেও সংখ্যার ক্ষেত্রে তা ধোপে টেকেনি। ফলে তামিলনাড়ুর রাজ্যপাল এই বিলে সই করলেই তা আইনে পরিণত হয়ে যাবে। বেসরকারি সংস্থার ধাঁচে অংশীদারদের মধ্যে উদ্বৃত্ত ভাগ করে দেবে এলআইসি কী বিল পাশ হল এদিন তামিলনাড়ু বিধানসভায়? দ্বাদশ শ্রেণির নম্বর দেখে জেনারেল মেডিসিন, ডেনট্রিসস্ট্রি, হোমিওপ্যাথিতে ভর্তি হওয়া যাবে। সর্বভারতীয় মেডিক্যাল জয়েন্ট অর্থাৎ নিট পরীক্ষায় বসার কোনও দরকার নেই তামিলনাড়ুর ছেলেমেয়েদের। তা ছাড়া ৭.৫ শতাংশ সংরক্ষণ থাকছে বাইরের রাজ্যের ছেলে-মেয়েদের জন্যও। অর্থাৎ বাংলার কোনও ছাত্রছাত্রী যদি মনে করেন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার সঙ্গে তামিলনাড়ুতেও ডাক্তারি পড়বেন তাহলে তিনি প্রবেশিকা পরীক্ষা দিতে পারেন। নম্বরে হলে চন্দননগরের কোনও পড়ুয়া চেন্নাই মেডিক্যাল কলেজে পড়তে পারবেন। কেন এমন বিল পাশ করাল তামিলনাড়ু বিধানসভা? মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট)-এ আশানুরূপ ফল করতে না পেরে ২০১৭ সালে তামিলনাড়ুতে আত্মঘাতী হয়েছিলেন এক দলিত ছাত্রী। ২০১৮ সালেও একই কারণে ফের ছাত্রী মৃত্যুর ঘটনা ঘটে তামিলনাড়ুতে। নম্বরের ভিত্তিতে ডাক্তারি পরীক্ষায় ভর্তির প্রক্রিয়া বন্ধের দাবিতে উত্তাল হয় তামিলনাড়ু। বছর গড়াতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিট-এ খারাপ ফল করার কারণে তামিলনাড়ুতেই আত্মঘাতী হন তিন ছাত্রী। দু'জন গলায় দড়ি দিয়ে এবং একজন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন। ঘটনার জেরে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা তামিলনাড়ু। রাজ্যে নিট পরীক্ষা বন্ধের দাবিতে প্রতিবাদে নামে তামিল সংগঠনগুলিও। সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষানীতির সমালোচনা করেছিলেন স্ট্যালিন। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এর মেধা তালিকায় নাম না থাকায় আত্মহত্যা করেন তামিলনাড়ুর তিরুপুর জেলার ছাত্রী ঋতুশ্রী, তাঞ্জাভুর জেলার দুই ছাত্রী মনীষা এবং বৈশ্যা। নিজেদের বাড়িতেই ঋতুশ্রী এবং মনীষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বৈশ্যাকে অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। তিন জনেরই পরিবার জানিয়েছে, নিট পরীক্ষায় ব্যর্থতার কারণে অবসাদে ভুগছিলেন তাঁরা। প্রবল মানসিক চাপ থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনা যখন ঘটছে স্ট্যালিন তখন বিরোধী নেতা। একুশের ভোটে জয়ললিতার পার্টিকে নাস্তানাবুদ করে সরকারে এসেছেন করুণানিধি-পুত্র। ভোটের সময়েই স্ট্যালিনের প্রতিশ্রুতি ছিল, ডিএমকে সরকারে এলে রাজ্যে পৃথক ভাবে জয়েন্ট পরীক্ষা হবে। যা সর্বভারতীয় জয়েন্টের সঙ্গে যুক্ত নয়। অনেকের মতে নির্বাচনী ইস্তেহারে লেখা প্রতিশ্রুতি পালনের পাশাপাশি মোদীকে বার্তা দিতে চাইলেন স্ট্যালিন। তা ছাড়া সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকার বিষয়। সেখানে কেন্দ্রের সব কিছু কব্জা করা নিয়ে অনেক দিন ধরেই সমালোচনা রয়েছে বিভিন্ন মহলে। একাধিক ছাত্র সংগঠন শিক্ষার কেন্দ্রীয়করণ নিয়ে সরব। এবার শিক্ষায় বিকেন্দ্রীকরণের জন্য নয়া পদক্ষেপ নিল স্ট্যালিন সরকার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```