Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দলিত বিধায়ক বিয়ে করলেন পুরোহিতের মেয়েকে, শ্বশুরের আত্মহত্যার হুমকি, তোলপাড় তামিলনাড়ু

দ্য ওয়াল ব্যুরো: এক দলিত বিধায়কের বিয়ে নিয়ে তোলপাড় পড়ে গেল তামিলনাড়ুতে। শেষপর্যন্ত পুলিশকে আসরে নেমে পরিস্থিতি সামাল দিতে হল। ঘটনা কী? তামিলনাড়ুর এআইডিএমকে বিধায়ক এ প্রভু। তাঁর বয়স ৩৬ বছর। সোমবার তিনি বিয়ে করেছেন বছর ১৯-এর তরুণীকে। তিনি আ

দলিত বিধায়ক বিয়ে করলেন পুরোহিতের মেয়েকে, শ্বশুরের আত্মহত্যার হুমকি, তোলপাড় তামিলনাড়ু

শেষ আপডেট: 7 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: এক দলিত বিধায়কের বিয়ে নিয়ে তোলপাড় পড়ে গেল তামিলনাড়ুতে। শেষপর্যন্ত পুলিশকে আসরে নেমে পরিস্থিতি সামাল দিতে হল। ঘটনা কী? তামিলনাড়ুর এআইডিএমকে বিধায়ক এ প্রভু। তাঁর বয়স ৩৬ বছর। সোমবার তিনি বিয়ে করেছেন বছর ১৯-এর তরুণীকে। তিনি আবার এক মন্দিরের পুরোহিতের কন্যা। এই বিয়ে মেনে নেননি তরুণীর বাবা। ৩৬ বছর বয়সী বিধায়ককে বিয়ে করেছেন শুনেই আত্মহত্যার হুমকি দেন তিনি। এই নিয়ে তোলপাড় পড়ে যায় তামিলনাড়ুতে। আসরে নামে পুলিশ। তরুণীর বাবার বিরুদ্ধে আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। তারপর অবশ্য কিছুটা ঠান্ডা হন তিনি। ওই পুরোহিত স্বামীনাথন বলেছেন, "আমি জাতের কারণে বিয়েতে আপত্তি জানাইনি। আমার আপত্তি বয়সের পার্থক্য নিয়ে।" কাল্লাকুরিচির বিধায়ক প্রভু সংবাদমাধ্যমকে বলেছেন, "আমার যখন ৩০ বছর বয়স, তখন আমায় আম্মা (পড়ুন জয়ললিতা) বিয়ের কথা বলেন। আমি তখন রাজনীতিতে এতটাই ব্যস্ত যে সে সবের সময় ছিল না। তারপর আম্মা মারা গেলেন। আমার মন ভেঙে গেল। ভেবেছিলাম বিয়েই করব না।" তাহলে? এই সম্পর্ক কী ভাবে গড়ে উঠল? এআইডিএমকের বিধায়ক বলেছেন, "লকডাউনের সময়ে এই সম্পর্ক গড়ে ওঠে। কথা বলতে বলতে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।" সব মিলিয়ে চার মাসের সম্পর্ক। তারপরই বিয়ে সেরে ফেলেছেন এই যুগল।

```