Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কানে ফোন, সাপের উপর বসে পড়লেন মহিলা, বিষধরের কামড়ে তখনই মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: ফোনে কথা বলতে বলতে, অন্যমনস্ক ভাবে খাটের উপরে বসে পড়েছিলেন এক মহিলা। দেখতে পাননি, ছাপা-ছাপা প্রিন্টেড চাদরে নিঃশব্দে মিশে আছে দু'দু'-টি সাপ! সেগুলির উপরেই বসেছিলেন তিনি। সাপের কামড়ে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড

কানে ফোন, সাপের উপর বসে পড়লেন মহিলা, বিষধরের কামড়ে তখনই মৃত্যু

শেষ আপডেট: 12 September 2019 07:33

দ্য ওয়াল ব্যুরো: ফোনে কথা বলতে বলতে, অন্যমনস্ক ভাবে খাটের উপরে বসে পড়েছিলেন এক মহিলা। দেখতে পাননি, ছাপা-ছাপা প্রিন্টেড চাদরে নিঃশব্দে মিশে আছে দু'দু'-টি সাপ! সেগুলির উপরেই বসেছিলেন তিনি। সাপের কামড়ে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। বুধবার গোরক্ষপুরের রিয়ানভ গ্রামের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, মৃত গীতার স্বামী জয়সিং যাদব থাইল্যান্ডে কাজ করেন। গ্রামের বাড়িতে একাই থাকতেন গীতা। বুধবার জয়সিঙের সঙ্গেই ফোনে কথা বলছিলেন তিনি। এই সময়েই বাইরে থেকে দু'টি সাপ ঘরে ঢুকে পড়ে। নিঃশব্দে খাটের চাদরে মিশে যায়। কথা বলতে বলতে অন্যমনস্ত ভাবে ঘরে ঢুকে ওই খাটেই বসেন গীতা। আর তখনই সাপে ছোবল মারে তাঁকে। চিৎকার করতে থাকেন গীতা, কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারান তিনি। এর মধ্যে প্রতিবেশীরা ছুটে এসে গীতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা শুরু হতে না হতেই মারা যান তিনি। পরে প্রতিবেশী আত্মীয়রা বাড়ি ফিরে দেখেন, খাটের উপরে তখনও রয়েছে সাপ দু'টি। রাগে এবং ভয়ে সে দু'টিকে পিটিয়ে মেরে ফেলেন তাঁরা। সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্ভবত মিলনরত ছিল সাপ দু'টি। মহিলা তাদের উপর বসতেই ভয় পেয়ে ছোবল মেরেছে তারা।

```