Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সম্প্রদায় নয়, দারিদ্র নিয়ে কথা বলুন, রাহুলকে পরামর্শ ইরফান হাবিবের

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সব সম্প্রদায়কে নিয়ে চলবে । এই কথা বলার জন্য বুধবার মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । সেখানে ইতিহাসবিদ ইরফান হাবিব রাহুলকে পরামর্শ দিলেন, আপনি সম্প্রদায়ের কথা না বলে বরং দারিদ্র

সম্প্রদায় নয়, দারিদ্র নিয়ে কথা বলুন, রাহুলকে পরামর্শ ইরফান হাবিবের

শেষ আপডেট: 12 July 2018 08:06

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সব সম্প্রদায়কে নিয়ে চলবে । এই কথা বলার জন্য বুধবার মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । সেখানে ইতিহাসবিদ ইরফান হাবিব রাহুলকে পরামর্শ দিলেন, আপনি সম্প্রদায়ের কথা না বলে বরং দারিদ্র দূরীকরণ ও সকলের জন্য শিক্ষার কথা বলুন । আপনার দল সাতের দশকে ওই লক্ষে কীভাবে কাজ করেছিল, তা খতিয়ে দেখুন । রাহুল নিজের বাড়িতেই মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। তাঁরা রাহুলকে জিজ্ঞাসা করেন, হিন্দু ভোট টানতে কংগ্রেস কি 'নরম হিন্দুত্ব'-এর লাইন নেবে? রাহুল বলেন, আমরা কর্মসূচি তৈরি করব সকলের জন্য।  কোনও বিশেষ ধর্মের কথা আলাদা করে ভাবব না। আমরা কখনই নিজেদের আদর্শের সঙ্গে সমঝোতা করব না। বিজেপি সবসময় মানুষে মানুষে বিভাজন ঘটানোর কথা ভাবে। কিন্তু আমরা সবার জন্য ভাবি। এই প্রসঙ্গে রাহুল গো-রক্ষকদের প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, মোদী সরকার সব দিক দিয়ে ব্যর্থ।  তাই মানুষের নজর ঘোরাতে গোরক্ষকরা দাপাদাপি করছে। দলিত  ও মুসলমানদের পিটিয়ে মারছে।

```