Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

তালিবানের 'সৌজন্য!' বিনা শর্তে দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল আফগান শত্রুরা, অবাক গোটা বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে আটক দুই মার্কিন নাগরিককে মুক্তি দিল তালিবান (Taliban Release 2 Americans)। মঙ্গলবার তালিবানের তরফে জানানো হয়েছে, সৌজন্যের নিদর্শন হিসেবেই মুক্তি দেওয়া হল দুই বন্দিকে। দুজনকেই কাতারে পৌঁছে দেওয়া হয়েছে, সেখানেই

তালিবানের 'সৌজন্য!' বিনা শর্তে দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল আফগান শত্রুরা, অবাক গোটা বিশ্ব

শেষ আপডেট: 21 December 2022 09:37

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে আটক দুই মার্কিন নাগরিককে মুক্তি দিল তালিবান (Taliban Release 2 Americans)। মঙ্গলবার তালিবানের তরফে জানানো হয়েছে, সৌজন্যের নিদর্শন হিসেবেই মুক্তি দেওয়া হল দুই বন্দিকে। দুজনকেই কাতারে পৌঁছে দেওয়া হয়েছে, সেখানেই বন্দিজীবনের শেষে ফের পরিবারের সঙ্গে দেখা হবে তাঁদের।

সূত্রের খবর, ২০২২ সালের অগস্ট মাস থেকে আফগানিস্তানে আটক ছিলেন দুই মার্কিন নাগরিক। দুই বন্দির মধ্যে একজন হলেন আইভর শিয়ারার। তিনি পেশায় একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। অন্যজনের পরিচয় জানানো হয়নি। আফগান রাজ্য দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, অন্য কোনও বন্দিকে মুক্তি দেওয়ার শর্ত কিংবা কোনও টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়নি ওই দুই বন্দিকে। বরং সৌজন্যের নিদর্শন হিসেবেই নিঃশর্তে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের।

চলতি বছর আগস্ট মাসে আফগান প্রযোজক ফৈজুল্লা ফৈজবকশের সঙ্গে আফগানিস্তানে একটি ছবির জন্য শ্যুটিং করছিলেন আইভর। যে এলাকায় আল-কায়েদা নেতা আয়মান-আল-জওয়াহিরির মৃত্যু হয়েছিল, ড্রোন হামলায় বিধ্বস্ত সেই এলাকাতেই শ্যুটিং করার সময় গ্রেফতার হয়েছিলেন আইভর এবং ফৈজুল্লা। আইভরকে বর্তমানে মুক্তি দেওয়া হলেও ফৈজুল্লাকে মুক্তি দেওয়া হয়েছে কিনা জানা যায়নি।

এর আগে সেপ্টেম্বর মাসে মার্ক আর ফ্রেরিচ নামে একজন মার্কিন ইঞ্জিনিয়ারকে মুক্তি দিয়েছিল আফগানিস্তানের তালিবান প্রশাসন (Taliban)। কিন্তু সেটি ছিল শর্তসাপেক্ষে মুক্তি। হাজি বসির নূরজাই নামে এক প্রখ্যাত আদিবাসী নেতা, যাঁকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল আমেরিকা সরকার, তাঁকে মুক্তি দেওয়ার শর্তেই ছেড়ে দেওয়া হয় মার্ককে।

তালিবানি বর্বরতা পৃথিবীজুড়েই কুখ্যাত। এর আগে মঙ্গলবারই তালিবান প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশাধিকার নেই। কোনও মহিলা পড়ুয়া, শিক্ষক কিংবা শিক্ষাকর্মী, কেউই ঢুকতে পারবে না কোনও আফগান বিশ্ববিদ্যালয়ে। এর মাঝেই দুই বন্দিকে বিনা শর্তে মুক্তির ঘটনায় তাজ্জব মানুষজন। এর পিছনে অন্যও কোনও উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

উচ্চশিক্ষার দরকার নেই, তালিবানি ফতোয়ায় মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ হচ্ছে


```