Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তালিবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা প্রকাশ্যে এলেন, দীর্ঘ জল্পনার অবসান

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (Taliban) নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার (Haibatullah Akhundzada) মৃত্যু নিয়ে নানান গুজব আছে। সেই গুজবেরই অবসান ঘটল তালিবান নেতার প্রকাশ্যে আসার খবর চাউর হতেই। রবিবার তালিবান সূত্রে জানানো হয়েছে, গতকাল কান্দাহারে একট

তালিবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা প্রকাশ্যে এলেন, দীর্ঘ জল্পনার অবসান

শেষ আপডেট: 31 October 2021 10:09

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (Taliban) নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার (Haibatullah Akhundzada) মৃত্যু নিয়ে নানান গুজব আছে। সেই গুজবেরই অবসান ঘটল তালিবান নেতার প্রকাশ্যে আসার খবর চাউর হতেই। রবিবার তালিবান সূত্রে জানানো হয়েছে, গতকাল কান্দাহারে একটি মাদ্রাসা পরিদর্শনের সময় জনসমক্ষে আসেন আখুন্দজাদা। প্রথমবার তালিবান নেতার এই প্রকাশ্যে আসার খবরে শোরগোল পড়ে গেছে দুনিয়ায়। গত ১৫ অগাস্ট আফগানিস্তানের দখল তালিবানের হাতে যাওয়ার পরেও প্রকাশ্যে দেখা যায়নি আখুন্দজাদাকে। তারপর থেকেই তাঁর মৃত্যু নিয়ে নানান গুজব তৈরি হয়। যদিও এই গুজবের কথা আগেই অস্বীকার করেছিল তালিবানরা। তবে শনিবার জনসমক্ষে আসার খবরে সেই সত্যতা আরও বদ্ধমূল হল বলে দাবি কূটনৈতিক মহলের। আরও পড়ুন: মোদীর আমরা-ওরা, মৃত্যুদিনে ইন্দিরা স্মরণে একলাইন, জন্মদিনে প্যাটেলের ভুয়সী প্রসংশা উল্লেখ্য, ২০১৬ সাল থেকে তালিবানের দায়িত্ব সামলাচ্ছেন আখুন্দজাদা। তিনিই তালেবানের রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক বিষয়ে সর্বোচ্চ কর্তাব্যক্তি। তবে আফগানিস্তান দখলের পরেও সর্বোচ্চ নেতার আত্মগোপন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নেরই নস্যাৎ ঘটল শনিবারের ঘটনায়। তালিবান সূত্রে দাবি করা হয়, শনিবার আখুন্দজাদা দারুল উলুম হাকিমা পরিদর্শন করেন এবং তাঁর সাহসী সৈন্য ও শিষ্যদের সঙ্গে কথাও বলেন। যদিও কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকায় এই কর্মসূচির কোনও ছবি বা ভিডিও সামনে আসেনি। তবে তালিবানরা তাদের সোশ্যাল মিডিয়াতে, একটি দশ মিনিটের অডিও ক্লিপ শেয়ার করে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```