রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসের বিবৃতিতে তালিবানের নামই বাদ! কেন এমন হল
দ্য ওয়াল ব্যুরো: বন্দুকের নল দেখিয়ে কাবুলের মসনদে বসেছে জঙ্গিগোষ্ঠী তালিবান (taliban)। ক্ষমতায় আসার পর তারা যতই শান্তির বার্তা দিক, আফগানিস্তান যে আদতে শান্ত নয়, তার পরিচয় পাওয়া যাচ্ছে বারবার। গত বুধবারই কাবুল বিমানবন্দরে ধারাবাহিক বিস্ফো
শেষ আপডেট: 29 August 2021 07:39
দ্য ওয়াল ব্যুরো: বন্দুকের নল দেখিয়ে কাবুলের মসনদে বসেছে জঙ্গিগোষ্ঠী তালিবান (taliban)। ক্ষমতায় আসার পর তারা যতই শান্তির বার্তা দিক, আফগানিস্তান যে আদতে শান্ত নয়, তার পরিচয় পাওয়া যাচ্ছে বারবার। গত বুধবারই কাবুল বিমানবন্দরে ধারাবাহিক বিস্ফোরণ হয়, প্রাণ যায় বহু মানুষের। কিন্তু এত সব কিছুর মাঝে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যখন বিবৃতি দিল, তখন তালিবানের নাম সেখানে উধাও।
আরও পড়ুনঃ রাতের শহরে জোড়া দুর্ঘটনা, এজেসি বোস রোডে উল্টে গেল গাড়ি, সল্টলেকে বাইক-বিপত্তি
সন্ত্রাস নিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। কিন্তু ২৭ তারিখের সেই বিবৃতিতে রাতারাতি বদল এসেছে। সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক যে তালিবান, যারা এই মুহূর্তে আফগানিস্তানে অতিমাত্রায় সক্রিয় তাদের নাম প্রথমে উল্লেখ করা হলেও পরে তা বাদ দেওয়া হয়েছে। যথারীতি এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলেও।
ঠিক কী বলা হয়েছিল নিরাপত্তা পরিষদের ওই বিবৃতিতে?
https://twitter.com/AkbaruddinIndia/status/1431645567181017089?s=20
প্রথমে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল তাতে লেখা ছিল, আফগানিস্তানে তালিবান, বা অন্য কোনও গোষ্ঠী অন্য কোনও দেশের সন্ত্রাসে মদত দেবে না। এরপর এই বিবৃতি থেকে তালিবানের নাম সরিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি সঈদ আকবরুদ্দীন টুইট করে বিষয়টি নজরে এনেছেন। তিনি ছবি পোস্ট করে লিখেছেন ‘ত’ দিয়ে শুরু যে শব্দ সেটা বাদ পড়েছে নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে। উল্লেখ্য, অগস্ট মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নেতৃত্বে রয়েছে ভারত।
ইতিমধ্যে আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। তবে তালিবান নিয়ে প্রশ্ন করা হলে গত ১৯ তারিখ সরকারের তরফে বলা হয়েছিল এখনও মন্তব্য করার সময় আসেনি। তবে দেশের নাগরিকদের সুরক্ষাই প্রধান অগ্রাধিকার।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'