Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‌পুজোর আগেই টালা ব্রিজ চালু করতে বদ্ধপরিকর নতুন পূর্তমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো:‌ পুজোর আগে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে চালু করতে হবে টালা ব্রিজ (Tala Bridge)। পদে বসেই এই নির্দেশ দিয়েছেন নতুন পূর্তমন্ত্রী পুলক রায়। এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পুজোর আগেই উত্তর কলকাতা থেকে উত্তর শহরতলির মানুষের সম

‌পুজোর আগেই টালা ব্রিজ চালু করতে বদ্ধপরিকর নতুন পূর্তমন্ত্রী

শেষ আপডেট: 4 August 2022 14:09

দ্য ওয়াল ব্যুরো:‌ পুজোর আগে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে চালু করতে হবে টালা ব্রিজ (Tala Bridge)। পদে বসেই এই নির্দেশ দিয়েছেন নতুন পূর্তমন্ত্রী পুলক রায়। এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পুজোর আগেই উত্তর কলকাতা থেকে উত্তর শহরতলির মানুষের সমস্যা দূর করতে চালু করার সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার দ্য ওয়াল–কে নতুন পূর্তমন্ত্রী বলেন, ‘‌খুব বেশি কাজ বাকি নেই। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তবে আমি আত্মবিশ্বাসী ও আশাবাদী পুজোরা আগেই ব্রিজের (Tala Bridge) সব কাজ শেষ হবে। এবং খুলে দেওয়া যাবে।’‌

কিন্তু ওই ব্রিজ চত্বরে বাস্টস্ট্যান্ড–সহ একাধিক কাঠামো ভাঙা পড়েছে, সেগুলিও একইসঙ্গে অন্যভাবে তৈরি হবে কী না, বা ব্রিজে যান চলাচলের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হবে কী না, এসব প্রশ্নের উত্তর পুলক রায় বলেছেন, ‘‌এসব এখনও বলতে পারব না। আমি নতুন এসেছি। তবে পুজোর আগেই টালা ব্রিজ চালু করতে আমরা বদ্ধপরিকর।’‌

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ ডিসেম্বর রাতে বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ। তার আগেই ব্রিজের ওপর ভারী যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় কাশীপুর লেভেল ক্রসিং দিয়ে চলাচল করছিল যানবাহন। বাগবাজার উড়ালপুল দিয়ে চলছে ছোট গাড়ি। কিন্তু তাতে ব্যস্ত সময় অনেক বেশি সময় লাগছে।

উত্তর শহরতলির সঙ্গে শহর কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম টালা ব্রিজ। কিন্তু পরীক্ষা করে পুরনো ব্রিজ ভেঙে রাজ্যকে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছিল রাইটস। ওই প্রস্তাবকে সমর্থন করেন মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাও। তারপরই শুরু হয় কাজ।

৮০০ মিটার দীর্ঘ ৪ লেনের এই সেতু (Tala Bridge) তৈরির কাজ চলছে জোরকদমে। খরচ হচ্ছে ৪৬৮ কোটি টাকা। তবে শেষ মুহূর্তের কাজ চললেও পুজোর আগেই তা শেষ করা যথেষ্ট চ্যালেঞ্জের, দিনক’‌য়েক আগেই একথা জানিয়েছেন ব্রিজ নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থার এক আধিকারিক। এখন দেখার, নতুন মন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন পরিস্থিতিতে পুজোর আগেই বহু প্রতীক্ষিত টালা ব্রিজ চালু হয় কী না।

কালীঘাটে ডেঙ্গি আক্রান্ত হয়ে বালকের মৃত্যু


```