Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

তাজমহল ওয়াকফ বোর্ডের হাতে যেন না যায়! কেন বললেন বাহাদুর শাহ জাফরের বংশধর

চূড়ান্ত বিতর্কের মধ্যে বুধবার ওয়াকফ বিল পাশ হয়েছে সংসদে।

 তাজমহল ওয়াকফ বোর্ডের হাতে যেন না যায়! কেন বললেন বাহাদুর শাহ জাফরের বংশধর

সুলতানা বেগম।

শেষ আপডেট: 3 April 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত বিতর্কের মধ্যে বুধবার ওয়াকফ বিল (Waqf Board) পাশ হয়েছে সংসদে। আর এরপরই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাজমহল (Taj Mahal) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাহাদুর শাহ জাফরের বংশধর সুলতানা বেগম।

আগে কলকাতার তালতলায় থাকতেন সুলতানা। এখন হাওড়ায় থাকেন। তাঁর কথায়, "চোখের সামনে দেখেছি, ওয়াকফ বোর্ডের অধীনে থাকা বহু জায়গা বিক্রি হয়ে যেতে। তাই আমি চাই না তাজমহল ওয়াকফ বোর্ডের অধীনে যাক। বরং, এটি সরকারের হাতে থাকলে আমি নিশ্চিন্ত থাকব।"

ভারতবর্ষে এখনও রয়েছেন মুঘল বংশের সদস্যরা। তাঁদের মধ্যে অন্যতম হলেন সুলতানা বেগম, যিনি নিজেকে শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুলতানা বলেন, "আমি বাহাদুর শাহ জাফরের নাতির ছেলে-বউ। আমি এই তাজমহল ওয়াকফ বোর্ডকে দেব কেন?"

খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। তাঁর কথায়, "মুঘলদের প্রচুর সম্পত্তি ওয়াকফের অধীনে ছিল। কিন্তু এখন সেই সম্পত্তি কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিল পাশ করছে, সম্পত্তি বিক্রি করছে, আর গরিবরা কষ্ট পাচ্ছে।"

মোঘল বংশের সদস্য হলেও সুলতানার অবস্থা অনেকটা নামেই তাল পুকুর, কিন্তু ঘটি ডোবে না। আর্থিক সঙ্কটে জেরবার। বলছিলেন, "আমার পেনশন মাত্র ৬,০০০ টাকা, তার মধ্যে ২,৫০০ টাকা কেটে নেয়। বাকি ৩,৫০০ টাকায় আমি কী করব?" 

তিনি আরও বলেন, "সরকার আমাকে ১ লক্ষ টাকা দিতে চাইছে, দেখা যাক কী হয়। কিন্তু ওয়াকফ বোর্ড যদি তাজমহলের মালিকানা দাবি করে, তাহলে আমি চ্যালেঞ্জ জানাব।" এ বিষয়ে ওয়াকফ বোর্ডের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রশাসন কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।


```