Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তাজমহল, লালকেল্লার দরজা খুলছে, ৬ জুলাই থেকে অনেক সৌধেই যেতে পারবেন পর্যটকরা

দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন বন্ধ থাকার পরে খুলছে তাজমহল, লালকেল্লার দরজা। পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা অনেক সৌধই লকডাউনের পরে আনলক একেও বন্ধ ছিল। আনলক দুইয়ের শুরুতে এবার সেগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই থেকে বিধিনিষেধ বজায় রে

তাজমহল, লালকেল্লার দরজা খুলছে, ৬ জুলাই থেকে অনেক সৌধেই যেতে পারবেন পর্যটকরা

শেষ আপডেট: 2 July 2020 12:46

দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন বন্ধ থাকার পরে খুলছে তাজমহল, লালকেল্লার দরজা। পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা অনেক সৌধই লকডাউনের পরে আনলক একেও বন্ধ ছিল। আনলক দুইয়ের শুরুতে এবার সেগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই থেকে বিধিনিষেধ বজায় রেখে পর্যটকরা এই সব সৌধে যেতে পারবেন। জুন মাসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক পুরতত্ত্ব বিভাগের হাতে থাকা ৩ হাজারের বেশি সৌধের মধ্যে ৮২০টি সাধারণের জন্য খুলে দিয়েছিল। যখন ধর্মীয়স্থান খোলার নিয়ম চালু হয় তখন থেকেই এগুলি খোলা হয়। কিন্তু বেশ কিছু সৌধ খোলার অনুমতি দেয়নি পুরাতত্ত্ব ‌বিভাগ। এবার সেগুলি খুলতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তায় থাকা দেশের ৩,৬৯১টি সৌধে সাধারণের প্রবেশ বন্ধ হয়ে যায় ১৭ মার্চ। দেশে লকডাউন শুরু হওয়ার আগেই এইসব জায়গা করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় হয় এই সব সৌধ দেখতে। সেই কারণেই এগুলি বন্ধ করে দেওয়া হয়। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে আগামী ৬ জুলাই থেকে এই সব সৌধ খুলে গেলেও পর্যটকদের অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এই বিষয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল টুইট করে জানিয়েছেন, "আমি মন্ত্রকের কর্তাদের সঙ্গে এবং পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলে আগামী ৬ জুলাই সব সৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছি।" জানা গিয়েছে, কীভাবে পর্যটকরা যাবেন, কখন যাবেন, কী কী নিয়ম মানতে হবে সেটা প্রতিটি সৌধ হিসেবে সংশ্লিষ্ট রাজ্য এবং জেলা প্রশাসন ঠিক করবে। প্রতিটি জায়গাতেই স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ কঠোর ভাবে মেনে চলা হবে।

```