Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

তাইওয়ানের ট্রেন দু্র্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, সিসিটিভিতে ধরা পড়ল ট্রেন বেলাইন হওয়ার ফুটেজ

দ্য ওয়াল ব্যুরো:  গত ২৫ বছরে  এত বড় ট্রেন দুর্ঘটনা আগে চাক্ষুস করেনি তাইওয়ানবাসী। কয়েক সেকেন্ডে সবকিছু উলোট -পালোট। তাইওয়ানের ভয়ানক ট্রেন দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবরে দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে, আহ

তাইওয়ানের ট্রেন দু্র্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, সিসিটিভিতে ধরা পড়ল ট্রেন বেলাইন হওয়ার ফুটেজ

শেষ আপডেট: 21 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  গত ২৫ বছরে  এত বড় ট্রেন দুর্ঘটনা আগে চাক্ষুস করেনি তাইওয়ানবাসী। কয়েক সেকেন্ডে সবকিছু উলোট -পালোট। তাইওয়ানের ভয়ানক ট্রেন দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবরে দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ১৭১ জন। দুর্ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন তাইওয়ান প্রেসিডেন্ট  সাই ইং ওয়েন। রবিবার রাত থেকে চলছে দেহ উদ্ধারের কাজ। এখনও সমান তৎপরতায় ঘটনাস্থলে সেনা। মোটামুটি ভাবে উদ্ধার কাজ শেষেরর পথেই বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর। লাইনচ্যুত বগির কামরাগুলি ছড়িয়ে থাকায়, উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ট্রেন বেলাইন হওয়ার সেই ভয়ানক ছবি। https://twitter.com/zeeshansahafi/status/1054197558665347072 লাইনচ্যুত হয়ে গিয়ে জিগজ্যাগ আকারে পড়ে রয়েছে ট্রেনের কামরাগুলি। তাইওয়ানের রেল দফতর জানিয়েছে, আটটি বগি লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে পাঁচটি কামরার অবস্থা খুবই খারাপ। উল্টে গিয়েছে ওই পাঁচটি কামরা। জিনমা স্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ৩৬৬ জন যত্রী সহ তাইওয়ানের দক্ষিণ প্রান্তের শহর টাইটুংয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির বয়স মাত্র ৬ বছর। ২০১৭ সালেই ট্রেনটির সংস্কার হয়।রেল লাইনও নিয়ম করে খতিয়ে দেখা হয় বলে জানাচ্ছে রেল দফতর। ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

```