Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার ভাসবে মেলবোর্ন! ফাইনাল বাঁচাতে নিয়ম বদল আইসিসির, চিন্তায় দুই শিবির

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে (T20 World Cup Final) মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান (England vs Pakistan)। কে জিতবে, এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। দুই দলই নিজের সেরাটা দিতে চাইছে ফাইনালে। কিন্তু তাদের প্রত

রবিবার ভাসবে মেলবোর্ন! ফাইনাল বাঁচাতে নিয়ম বদল আইসিসির, চিন্তায় দুই শিবির

শেষ আপডেট: 12 November 2022 09:33

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে (T20 World Cup Final) মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান (England vs Pakistan)। কে জিতবে, এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। দুই দলই নিজের সেরাটা দিতে চাইছে ফাইনালে। কিন্তু তাদের প্রতিপক্ষ যে বৃষ্টি! যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই বাবর-বাটলারদের। মেলবোর্ন আবহাওয়া দফতর সূত্রে, ১০০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে (Melbourne Weather Forecast)।

এখন প্রশ্ন হচ্ছে, ম্যাচ কি ভেস্তে যাবে? আইসিসির নিয়ম অনুযায়ী, একটি টি২০ ম্যাচ শেষ করতে সময় ধার্য করা থাকে ৫ ঘণ্টা ১০ মিনিট। ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দুই দলকে। সেই চেষ্টাই করেন আম্পায়াররা। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব না হলে ম্যাচ বাতিল ঘোষণা করেন তাঁরা।

তবে রবিবারের ম্যাচের জন্য নিয়মে বেশকিছু বদল আনা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ৫ ঘণ্টা ১০ মিনিট নয়, খেলার সময় বাড়িয়ে করা হয়েছে ৭ ঘণ্টা ১০ মিনিট। অর্থাৎ বৃষ্টির কথা মাথায় রেখেই অতিরিক্ত দু'ঘণ্টা সময় যোগ করা হয়েছে।

মেলবোর্নের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেলবোর্নে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার বৃষ্টির পরিমাণ ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। ভাসতে পারে শহরের একাধিক এলাকা।

যদিও ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে থাকে। অর্থাৎ রবিবারের ম্যাচ ভেস্তে গেল খেলা হবে সোমবার। রবিবার যদি ম্যাচ চালু হয়, তবে যেখানে ম্যাচ শেষ হবে সেখান থেকেই সোমবার শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ।

তবে সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেলবোর্নে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ তারিখ সকাল থেকেই থাকবে মেলবোর্নের আকাশের মুখভার। দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিকেলের পর সেটা কিছুটা কমতে পারে। একান্ত সোমবারও যদি ম্যাচ ভেস্তে যায় তো আইসিসির নিয়ম অনুযায়ী যুগ্ন বিজয়ী হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

রোহিত, বিরাটদের তলব বোর্ডের, ডাকা হল দ্রাবিড়কেও


```