Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিতদের দল নিয়ে ধোঁয়াশাই, মরণ-বাঁচন ম্যাচের আগে দুই শিবিরের 'ভিলেন' চোট

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে (T20 World Cup 2022) বৃষ্টিই ভিলেন হয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টির জেরে বাতিল হয়েছে একের পর এক ম্যাচ। যার বিপাকে পড়তে হয়েছে খোদ অস্ট্রেলিয়াকেই। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ডের ম্যাচও (India vs England) কি ভেস্

রোহিতদের দল নিয়ে ধোঁয়াশাই, মরণ-বাঁচন ম্যাচের আগে দুই শিবিরের 'ভিলেন' চোট

শেষ আপডেট: 9 November 2022 18:33

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে (T20 World Cup 2022) বৃষ্টিই ভিলেন হয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টির জেরে বাতিল হয়েছে একের পর এক ম্যাচ। যার বিপাকে পড়তে হয়েছে খোদ অস্ট্রেলিয়াকেই। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ডের ম্যাচও (India vs England) কি ভেস্তে যেতে পারে? এই নিয়েই আলোচনা চলছে দুই শিবিরেই। তা ছাড়া আছে ক্রিকেটারদের চোট নিয়েও চিন্তা।

অ্যাডিলেডের আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার সকলের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে সেই বৃষ্টি কমবে। তবে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরের ওপর দিয়ে। স্থানীয় সময় সন্ধে ৬:৩০টা নাগাদ শুরু হবে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম। তবে ভেস্তে গেলেও হাতে আছে রিজার্ভ ডে। অর্থাৎ বৃহস্পতিবার ভেস্তে গেলে সেই ম্যাচ শুক্রবার হবে।

বৃষ্টি ছাড়াও দুই সেমিফাইনালে নামার আগে দুই শিবিরকেই ভাবাচ্ছে নানান প্রশ্ন। ভারতীয় ব্যাটারদের মধ্যে সূর্যকুমার, বিরাট কোহলি রান পেলেও রোহিত শর্মার ব্যাট থেকে চলতি বিশ্বকাপে তেমন রান আসেনি। হার্দিক পাণ্ডেও খুব একটা বড় স্কোর করতে পারেননি। এছাড়াও চিন্তায় থাকছে উইকেটরক্ষক নিয়েও।

দীনেশ কার্তিক না ঋষভ পন্থ? সেমিফাইনালে কে খেলবেন, সে ব্যাপারে বুধবার রোহিত কোনও স্পষ্ট আভাস না দিলেও ভারতীয় অধিনায়কের কথা থেকে অনেকেই অনুমান করছেন, আগামীকালের ম্যাচে ঋষভই প্রথম পছন্দ। সেক্ষেত্রে ঋষভের ব্যাটে রানের আশা করছেন ভারতীয় দল থেকে ক্রিকেটপ্রেমী সকলেই।

এদিকে ব্রিটিশ শিবিরও মার্ক উডের চোট নিয়ে চিন্তিত। সংবাদমাধ্যম সূত্রের খবর, মার্কের চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। তবে আগামীকালের ম্যাচে তাঁকে পাওয়ার চেষ্টা করছেন জস বাটলার। নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও খবর। তবে উডের বিকল্প নিয়েও ভাবনাচিন্তা চলছে। সেই ভাবনায় উঠে আসছে ক্রিস জর্ডনের নাম। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।

সূর্যের তেজই চিন্তার কারণ ব্রিটিশদের, বিরাটদের নিয়ে নানা অঙ্ক ভেবেছেন বাটলাররা


```