Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরিয়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল একরত্তি, অনাথ বাচ্চাটির দায়িত্ব নিল কাকা-কাকিমা

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ায় (Syria) ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) মধ্যেই মা-বাবা-সহ অন্যান্য ভাইবোনদের হারিয়েছে সেই কোলের শিশুটি (Baby)। নিজেও যে বেঁচে থাকবে, তেমন আশা ছিল না। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাকে বের করে এনে নতুন জীবন দেন উদ্ধ

সিরিয়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল একরত্তি, অনাথ বাচ্চাটির দায়িত্ব নিল কাকা-কাকিমা

শেষ আপডেট: 19 February 2023 02:21

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ায় (Syria) ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) মধ্যেই মা-বাবা-সহ অন্যান্য ভাইবোনদের হারিয়েছে সেই কোলের শিশুটি (Baby)। নিজেও যে বেঁচে থাকবে, তেমন আশা ছিল না। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাকে বের করে এনে নতুন জীবন দেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু এরপর কী হবে তার ভবিষ্যৎ? এই নিয়ে সাতপাঁচ ভেবে তাকে অবশেষে নিজেদের কোলে তুলে নিলেন বাচ্চাটির কাকিমা এবং কাকু।

ভূমিকম্পের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ফুটেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একজন উদ্ধারকারী ধ্বংসস্তূপের নীচে ঝাঁপিয়ে পড়ে ধুলোমাখা একরত্তি শিশুকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন। পরে জানা যায়, তার বাবা আবদুল্লাহ এবং মা আফরা মলেইহান অন্যান্য সন্তানদের সঙ্গে ওই ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছেন। সিরিয়ার আফরিন জেলায় এই ঘটনাটি ঘটেছে।

এরপর স্থানীয় এক হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও একরত্তি শিশুটির কোনও আত্মীয়র খোঁজ মেলেনি। এমন পরিস্থিতিতে শনিবার তার কাকা এবং কাকিমা অবশেষে বাচ্চাটিকে নিজেদের কোলে তুলে নেন। এরপর শিশুটির নাম রাখেন তার মা আফরা-র নামেই। পরে ওঁরা সংবাদমাধ্যমকে জানান, "বাচ্চাটির পরিবারে তাঁরা ছাড়া আর কেউই নেই। ও আমাদের সবার স্মৃতি হয়ে থাকবে।"

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা গেছে, বাচ্চাটির কাকা গোলাপি কম্বলে জড়ানো আফরাকে একটি হাতে ধরে রেখেছেন এবং অন্য হাতে নীল রঙে মোড়ানো তাঁর নিজের নবজাতক কন্যা আতাকে নিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, আতা ভূমিকম্পের তিন দিন পরে জন্মগ্রহণ করেছে। এই দুই শিশুকে একসঙ্গেই বড় করবেন বলে জানিয়েছেন আফরার কাকা।

পাকিস্তানই পারে, তুরস্ক থেকে পাওয়া ত্রাণ তুরস্ককেই পাঠিয়ে হাসির খোরাক ইসলামাবাদ


```