Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

উচ্চমাধ্যমিকে প্রতি সেমেস্টারে ৩৫ নম্বরে হবে লিখিত পরীক্ষা! বদল হচ্ছে সিলেবাসেও

শনিবার বৈঠকের পর নয়া পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

উচ্চমাধ্যমিকে প্রতি সেমেস্টারে ৩৫ নম্বরে হবে লিখিত পরীক্ষা! বদল হচ্ছে সিলেবাসেও

শেষ আপডেট: 17 December 2023 07:49

দ্য ওয়াল ব্যুরো: আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাস বদলাচ্ছে উচ্চমাধ্যমিকে। এর পাশাপাশি লিখিত পরীক্ষার ক্ষেত্রেও নতুন পদ্ধতি অবলম্বন করতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার দুপুরে এই নিয়ে বৈঠকে বসেছিল বোর্ড। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে প্রতি সেমেস্টারে ৩৫ নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে। দু’টি সেমেস্টারে ৩৫ নম্বর করে লিখিত পরীক্ষা হওয়ার পর তার মধ্যে থেকে প্রাপ্ত নম্বরের হিসেব হবে।

শনিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদমাধ্যমের সামনে একথা জানিয়েছেন। তবে এর পাশাপাশি দ্বিতীয় বিকল্পও রেখেছে বোর্ড। সেক্ষেত্রে প্রতি সেমেস্টারে ৭০ নম্বরে থিওরি পেপারের পরীক্ষা হতে পারে। বাকি ৩০ নম্বর প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্রোজেক্টের জন্য থাকবেউল্লেখ্য, প্রথম সেমেস্টারের থিওরি পেপার হবে এমসিকিউ পদ্ধতিতে, একথা আগেই ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই নতুন পদ্ধতি নতুন শিক্ষাবর্ষে চালু হবে।

এছাড়াও উচ্চমাধ্যমিকে নতুন সিলেবাস আনার জন্য একটি বিশেষ সাব-কমিটি তৈরি করা হয়েছে। শনিবার দুপুরের বৈঠকের পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের সদস্যরা। সে বিষয়ে বোর্ড সভাপতি চিরঞ্জীববাবু জানিয়েছেন, প্রথম সেমেস্টারে অকৃতকার্য হলেও পরবর্তী সেমেস্টারে বসা যাবে। সেক্ষেত্রে দ্বিতীয়বার ভাল রেজাল্ট করে প্রথমবারের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। যদিও এই ব্যবস্থা চালু করার জন্য আগে শিক্ষা দফতরের অনুমোদন প্রয়োজন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নয়া সিলেবাস তৈরির ক্ষেত্রে এনসিইআরটি বা সিবিএসই মডেলকে খানিকটা অনুসরণ করতে চাইছে। সে কারণে শনিবার তৈরি হওয়া নতুন সাব-কমিটিগুলিতে রাজ্যের বড় বড় সিবিএসই স্কুলের শিক্ষকদের বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছে। ১০ বছর আগে শেষবার উচ্চমাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছিল। এরমধ্যে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ে আমূল পরিবর্তন ঘটেছে। সেগুলিকে পাঠ্যসূচিতে নিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন চিরঞ্জীববাবু।


```