Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জুতোর র‍্যাকে ছিল ফোন, খাবার দিতে এসে চুরি করল ডেলিভারি বয়! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: খাবার দিতে এসে ফোন চুরি করে পালাল সুইগি ডেলিভারি বয় (Swiggy delivery boy)। গত ১৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের মালাড এলাকার একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। এরপরই টুইটারে মুম্বই (Mumbai) পুলিশকে ট্যাগ করে বিষয়টি জানিয়েছেন ফোনের (phone) মা

জুতোর র‍্যাকে ছিল ফোন, খাবার দিতে এসে চুরি করল ডেলিভারি বয়! দেখুন ভিডিও

শেষ আপডেট: 17 February 2023 12:09

দ্য ওয়াল ব্যুরো: খাবার দিতে এসে ফোন চুরি করে পালাল সুইগি ডেলিভারি বয় (Swiggy delivery boy)। গত ১৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের মালাড এলাকার একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। এরপরই টুইটারে মুম্বই (Mumbai) পুলিশকে ট্যাগ করে বিষয়টি জানিয়েছেন ফোনের (phone) মালকিন সেই মহিলা। জানা গেছে, ওই যুবকের নাম জয়রাম যেগড়ে।

জানা গেছে, গত মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ মালাডের অশোক এনক্লেভ অ্যাপার্টমেন্টে চুরি হয়। সিসিটিভিতে ধরা পড়ে পুরো ঘটনাটি। তবে ওই মহিলা এখনও অবধি এই চুরির বিষয়ে এফআইআর দায়ের করেননি বলেই খবর।

সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, অপর্ণা বিনয়ন নামের ওই মহিলা ঘরে ঢোকার আগে নিজের ফোনটি দরজার পাশে থাকা জুতোর র‍্যাকের উপর রেখে দরজা খোলে। এরপর ভুলবশত মোবাইল ফোনটি ওখানেই রেখে দিয়ে ভিতরে ঢুকে যায়। ঠিক তখনই করিডোর দিয়ে ওই সুইগি ডেলিভারি বয় হেঁটে যাওয়ার সময় ফোনটি তুলে নিয়ে পালিয়ে যায়।

https://youtu.be/vm_mWha8z-c

পরে জানা যায়, ওই ডেলিভারি বয় সেই মহিলার পাশের ফ্ল্যাটেই খাবার দিতে এসেছিলেন। সেখান থেকেই যুবকটির নাম জানতে পারে ফোনের মালকিন সেই মহিলা। এরপরই টুইটারে সুইগি এবং মুম্বই পুলিশকে ট্যাগ করে গোটা ঘটনা খুলে জানান তিনি। সঙ্গে সিসিটিভি ক্যামেরার ভিডিওটিও সেখানে জুড়ে দেন।

এরপরই মুম্বই পুলিশ তাঁর টুইটের রিপ্লাইয়ে পাল্টা টুইট করে বলে, "এই চুরির ঘটনা নিয়ে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করুন।" সুইগিও ওই মহিলাকে রিপ্লাই দিয়ে জানায়, "বিষয়টি খুবই গুরুতর। আপনি দয়া করে সেই ডেলিভারি বয়ের আইডি আমাদের জানান। তাহলে আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।"

বাংলার মিনি জামতাড়া! এখানেই মুক্তাঞ্চল সাইবার অপরাধীদের, পাথর ছোড়ে লোকের ঘরে ঘরে


```