Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাফাইকর্মী থেকে ব্যাঙ্কের এজিএম, প্রতীক্ষার জীবন যেন রূপকথার মতো

দ্য ওয়াল ব্যুরো: সাফাইকর্মী (Sweeper) হয়ে একদিন পা রেখেছিলেন মুম্বইয়ের (Mumbai) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI)। ৩৭ বছর পর যখন চাকরি থেকে অবসর নেওয়ার সময় হয়েছে তখন তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM)। গল্প নয়, সত্যি! এ এমন

সাফাইকর্মী থেকে ব্যাঙ্কের এজিএম, প্রতীক্ষার জীবন যেন রূপকথার মতো

শেষ আপডেট: 2 August 2022 11:22

দ্য ওয়াল ব্যুরো: সাফাইকর্মী (Sweeper) হয়ে একদিন পা রেখেছিলেন মুম্বইয়ের (Mumbai) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI)। ৩৭ বছর পর যখন চাকরি থেকে অবসর নেওয়ার সময় হয়েছে তখন তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM)। গল্প নয়, সত্যি! এ এমন সত্যি, যা গল্প হলেও মানতে একটু অসুবিধা হত। মনে হত, গল্পের গরু গাছে উঠে পড়েছে। কিন্তু এখানে তেমনটা ভাবার কোনও অবকাশই নেই। কারণ এই ঘটনা তো দিনের আলোর মতো সত্যি।

মুম্বইয়ের বাসিন্দা প্রতীক্ষা টন্ডওয়ালকার। দশম শ্রেণিতে পড়তে পড়তে তাঁর বিয়ে হয় স্টেট ব্যাঙ্কের চতুর্থ শ্রেণির কর্মী সদাশিব কাডুর সঙ্গে। শেষ হয় পড়াশোনা। বিয়ের চার বছর পর এক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর স্বামী। স্বামীর মৃত্যুর পর সাফাইকর্মী হিসাবে স্টেট ব্যাঙ্কে যোগ দেন তিনি। ততদিনে প্রতীক্ষা একরত্তি সন্তানের মা।

https://twitter.com/SrikantMatrubai/status/1542910678905671680

দিনে সাফাইয়ের কাজ, রাতে সন্তান কোলে চলতে থাকে পড়াশোনা। মাধ্যমিকের গণ্ডিটা যে এবার তাঁকে পেরোতেই হবে। চলতে থাকে লড়াই। ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করলেন প্রতীক্ষা।

এরপর তিনি ভর্তি হলেন নাইট কলেজে। উচ্চমাধ্যমিক পাশ করে সাফাইকর্মী থেকে হলেন কেরানি। কিন্তু চলতে থাকে পড়াশোনা। নিজেকে প্রমাণ করার লড়াই তখনও জারি। মনোবিজ্ঞানে স্নাতক হলেন প্রতীক্ষা। ১৯৯৩ সালে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি।

ব্যাঙ্ককর্মী প্রমোদ টন্ডওয়ালকারের সঙ্গে শুরু হয় তাঁর নতুন বিবাহিত জীবন। দুটি সন্তান হয় তাঁদের। প্রতীক্ষা জানিয়েছেন, প্রমোদের উৎসাহেই তাঁর এই এগিয়ে চলা। ২০২০ সালে তিনি হলেন স্টেট ব্যাঙ্কের এজিএম। ৩৭ বছরের লড়াই সার্থক।

টুইটারে এই ঘটনার কথা শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রতীক্ষা হয়ে ওঠেন অদম্য উৎসাহের এক রূপকথা।  

মোনালিসাকে সরাতে হবে, আসানসোলে বিশ্ববিদ্যালয় গেটে বিক্ষোভ বিজেপির


```