Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার বুক সুডোল নয়, তো! আমি গর্বিত মা

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া জুড়ে নারী দিবসের উদযাপনের জোয়ারে ঝলসে উঠেছে তাঁর পোস্ট। কয়েকশো লাইক-শেয়ারে দেওয়ালে দেওয়ালে ভাগ হয়ে গেছে তাঁর বক্তব্য। সে বক্তব্যের প্রধান বিষয় হল, নারীত্বের নামে শরীরসচেতনতার অভ্যাস বন্ধ হোক। সে বক্তব্যের উপ

আমার বুক সুডোল নয়, তো! আমি গর্বিত মা

শেষ আপডেট: 8 March 2019 09:02

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া জুড়ে নারী দিবসের উদযাপনের জোয়ারে ঝলসে উঠেছে তাঁর পোস্ট। কয়েকশো লাইক-শেয়ারে দেওয়ালে দেওয়ালে ভাগ হয়ে গেছে তাঁর বক্তব্য। সে বক্তব্যের প্রধান বিষয় হল, নারীত্বের নামে শরীরসচেতনতার অভ্যাস বন্ধ হোক। সে বক্তব্যের উপজীব্য হল, এক জন নারী একই সঙ্গে এক জন মা। তাই পুরুষতন্ত্রের দৃষ্টিতে নারীর শরীরকে মাপা বন্ধ হওয়ার দাবিতে গলা তুলেছেন তিনি। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। এই সময়ের অন্যতম অভিনেত্রী। তাঁর অভিনয়ের ও সৌন্দর্যের আবেদনে মুগ্ধ আট থেকে আশি। নারী দিবসে সেই স্বস্তিকাই প্রশ্ন তুলে দিলেন, দিন যতই স্থির করা থাক, পুরুষতন্ত্রের চোখে নারীকে শরীর হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিটা কি আদৌ বদলায়? শুক্রবারের ফেসবুক পোস্টে স্বস্তিকা জানান, সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবি দেখে তাঁকে প্রশ্ন করা হয় কেন তাঁর স্তনের আকার সুগঠিত নয়, কেন তাঁর স্তনগুলি শিথিল হয়ে গিয়েছে?
স্বস্তিকা এই প্রসঙ্গেই লিখেছেন, ‘‘এক জন নারীকে দেখার সময়ে সব পুরুষের চোখে কি প্রথম এটাই বিবেচ্য যে তার স্তনের আকার কেমন? এটাই কি তাঁদের মন্তব্য করার মতো একমাত্র বিষয়?'' https://www.facebook.com/permalink.php?story_fbid=10216929436055404&id=1450715955 এ ধরনের অশালীন মন্তব্যকারীদের মুখ বন্ধ করে দিতে অভিনেত্রী আরও লিখেছেন, ‘‘অভিনেত্রী হওয়ার পাশাপাশি আমি এক জন মা। আর বেশ কিছু বছর সন্তানকে স্তন্যপান করিয়েছি। পাম্প ব্যবহার করিনি। সুযোগ পেলে আবারও স্তন্যপান করাব আমি। আর সে জন্য অমি এক জন গর্বিত মা। আপনার যদি আমার স্তন নিয়ে কিছু বলার থাকে, যান, কয়েক বছর ধরে কোনও শিশুকে বুকের দুধ খাইয়ে আসুন আগে।'' তিনি আরও লেখেন, "আমি যখন নায়িকা হিসেবে অভিনয় করি, তখন আমার দায় থাকে টানটান অন্তর্বাস পরে বুকের গঠন সুডোল রাখার। কারণ পৃথিবী আমায় সেভাবেই দেখতে চায়। কিন্তু সেটা যখন আমি করছি না, তখন আমার কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, আমার স্তনজোড়া শিথিল, আর আমি ওদের ওভাবেই ভালবাসি।"

এর পরে আরও একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘‘আজ বিশ্ব নারী দিবস। কিছু ক্ষণ পর থেকেই চতুর্দিকে নানা সার্কাস শুরু হয়ে যাবে। এখনও এটাই আশা করা হয় যে এক জন মেয়েকে সব সময়ে সব দিক থেকে ছবির মতো সুন্দর এবং নিখুঁত হতে হবে। তার স্তন, কোমর, নিতম্ব, ঠোঁটের চুলচেরা বিচার করা হবে। যদি সেগুলো যথেষ্ট ‘সুন্দর' না হয়, তা হলে অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো ঠিক করাতে হবে। আর তা না করালে সেই মহিলাকে আবার ট্রোলের শিকার হতে হবে। কী ব্যঙ্গ!''

https://www.facebook.com/permalink.php?story_fbid=10216929685781647&id=1450715955

```