Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাহুলের সঙ্গে হাঁটব, কানহাইয়ার কাছে বায়না জুড়েছিলেন স্বরা ভাস্কর

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের বন্ধুত্ব সর্বজনবিদিত। কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) যখন উনিশের ভোটে বিহারের বেগুসরাইতে সিপিআই প্রার্থী হিসেবে লড়েছিলেন সেই সময়ে কার্যত মহল্লায় মহল্লায় ঘুরে বন্ধুর জন্য প্রচার করেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara

রাহুলের সঙ্গে হাঁটব, কানহাইয়ার কাছে বায়না জুড়েছিলেন স্বরা ভাস্কর

শেষ আপডেট: 2 December 2022 10:31

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের বন্ধুত্ব সর্বজনবিদিত। কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) যখন উনিশের ভোটে বিহারের বেগুসরাইতে সিপিআই প্রার্থী হিসেবে লড়েছিলেন সেই সময়ে কার্যত মহল্লায় মহল্লায় ঘুরে বন্ধুর জন্য প্রচার করেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। সেই কানহাইয়া এখন কংগ্রেসে (Congress)। তাতে বন্ধুত্বে কোনও ছেদ পড়েনি। বরং কানহাইয়ার কাছেই স্বরা বায়না জুড়েছিলেন তিনি রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ভারতজোড়ো যাত্রায় (Bharat Jodo yatra) হাঁটতে চান।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ভারতজোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে অনেকটা হেঁটেছিলেন স্বরা। কিন্তু রাহুলের সূচি, স্বরার শ্যুটিং ডেট সবটা ছকে নিয়ে বন্দোবস্ত করে দিয়েছিলেন কানহাইয়াই।

Rahul Gandhi with Swara Bhasker during Bharat Jodo Yatra.

বেশ কয়েক সপ্তাহ মিশরে ছিলেন স্বরা ভাস্কর। সেখান থেকেই কানহাইয়াকে টেক্সটে আবদার করেন, একটা দিন রাহুলের ভারজোড়ো যাত্রায় তিনি হাঁটতে চান। প্রথমে ঠিক হয়, গত সোমবার হাঁটার কথা। কিন্তু মিশর থেকে স্বরার শ্যুটিং ইউনিটের ফেরার দিন পিছিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধের পর দিল্লিতে ফেরেন অভিনেত্রী। তারপর শুক্রবার সকালে বিমানে পৌঁছন মধ্যপ্রদেশে।

চলতি সপ্তাহে গোড়ার দিকে মধ্যপ্রদেশে ছিলেন কানহাইয়াও। তারপর তিনি চলে গিয়েছেন গুজরাতের ভোট প্রচারে। স্বরা সেই সময়ে হাঁটলে এক ফ্রেমে দুই বন্ধুকে দেখা যেত। যেখানে ঘুচে যেত সিপিআই আর কংগ্রেসের ঝান্ডার রং। গতকাল স্বরা যখন মধ্যপ্রদেশে রাহুলের সঙ্গে হেঁটেছেন তখন কানহাইয়া গুজরাতের ভদোদরায় ছিলেন নির্বাচনী প্রচারে।

Image

এমনিতে স্বরা ভাস্করের রাজনৈতিক অবস্থান স্পষ্ট। তা হল বিজেপি তথা সঙ্ঘের হিন্দুত্ববাদী রাজনীতির তীব্র বিরোধিতা। সেই লক্ষ্যে তিনি কোনও ঝান্ডার রং বিচার করতে চান না। তাঁর স্পষ্ট কথা, এই শক্তির বিরুদ্ধে যাঁরাই স্বর তুলবেন, স্বরা যাবেন সেখানেই।

ভারতজোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটার পর স্বরা ভাস্কর বলেছেন, ‘নিজে চোখে দেখলাম মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা। অসংখ্য মানুষের প্রতিটি পদচারণা আসলে ঘৃণা, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। রাহুল গান্ধী রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ বাঁচাতে হেঁটে চলেছেন। আমি কেবল ইতিহাসের শরিক হওয়ার লোভ সামলাতে না পেরে হাঁটতে এসেছি।”

কানহাইয়ার ঘনিষ্ঠ বন্ধু অমরেন্দ্র ত্রিপাঠী স্বরার সঙ্গে যোগাযোগ রাখেন এবং মধ্যপ্রদেশের কংগ্রেস নেতাদের সঙ্গে সমন্বয় করিয়ে দেন। কারণ কানহাইয়ার পক্ষে গুজরাত থেকে পুঙ্খানুপুঙ্খ সবটা দেখা সম্ভব ছিল না। ভারতজোড়ো যাত্রায় হাঁটার পর শুক্রবার রাতেও কানহাইয়া-স্বরার কথা হয়েছে। তাঁর কাছেই স্বরা বলেছেন, কাশ্মীরে যখন রাহুল গান্ধীর যাত্রা ঢুকবে সেখানে তিনি একদিন সামিল হতে চান।

এর আগে অভিনেত্রী রিয়া সেন, গৌরী লঙ্কেশের মা-বোন, রোহিত ভেমুলার মা হেঁটেছিলেন রাহুলের যাত্রায়। এবার তাতে নয়া সংযোজন স্বরা ভাস্কর।


```