দেশের স্বচ্ছ শহরের তালিকা প্রকাশ কেন্দ্রের, ফের সেরা ইন্দোর, বাংলার ঝুলি শূন্য
দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করার পরে এই প্রতিযোগিতা শুরু হয়। ফি বছর বিভিন্ন মাপের শহর অনুসারে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
বৃহস
শেষ আপডেট: 19 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করার পরে এই প্রতিযোগিতা শুরু হয়। ফি বছর বিভিন্ন মাপের শহর অনুসারে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার ২০২০ সালের পুরস্কার প্রাপক শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণা করেন। পর পর চারবার দেশের সেরা স্বচ্ছ শহরের পুরস্কার পাচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। এর পরেই রয়েছে গুজরাতের সুরাট। তিনে মহারাষ্ট্রের নবি মুম্বই। এদিন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। তবে তার কোনওটাতেই পশ্চিমবঙ্গের কোনও শহর নেই।
আরও পড়ুন
এদিন এই পুরস্কার ঘোষণার ভার্চুয়াল অনুষ্ঠান থেকেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী চতুর্থবার সেরার পুরস্কার ইন্দোরের ঝুলিতে যাওয়ার জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অভিনন্দন জানান।
দেখে নিন কেন্দ্রীয় সরকার প্রকাশিত পুরস্কার প্রাপক শহরের তালিকা--
এক লাখের বেশি জনসংখ্যার স্বচ্ছ শহর
১। ইন্দোর (মধ্যপ্রদেশ)
২। সুরাট (গুজরাত)
৩। নবি মুম্বই (মহারাষ্ট্র)
এক লাখের কম জনসংখ্যার স্বচ্ছ শহর
১। করাদ (মহারাষ্ট্র)
২। সাস্বাদ (মহারাষ্ট্র)
৩। লোনাভালা (মহারাষ্ট্র)
১০০-র বেশি শহর যুক্ত স্বচ্ছ রাজ্যের পুরস্কার পাচ্ছে ছত্তিসগড়।
১০০-র কম শহর যুক্ত স্বচ্ছ রাজ্যের পুরস্কার পাচ্ছে ঝাড়খণ্ড।
গঙ্গা তীরবর্তী স্বচ্ছ শহর পুরস্কার প্রাপক উত্তরপ্রদেশের বারাণসী।
সর্বাধিক মানুষ যেখানে শহর স্বচ্ছ রাখার কাজ করেন সেই পুরস্কার পাবে উত্তরপ্রদেশের শাহজাহানপুর।
৪০ লাখের বেশি জনসংখ্যার স্বচ্ছতম মেগাসিটি পুরস্কার প্রাপক গুজরাতের আহমেদাবাদ।
স্বচ্ছতার বিচারে সেরা স্বনির্ভর শহর (যেখানে ৪০ লাখের বেশি জনসংখ্যা) পুরস্কার প্রাপক দুই শহর। কর্নাটকের বেঙ্গালুরু ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া।
দ্রুত স্বচ্ছ হওয়ার দৌড়ে এগিয়ে চলা শহর রাজস্থানের যোধপুর।
স্বচ্ছতার বিচারে সেরা স্বনির্ভর শহর (যেখানে ১০ লাখের বেশি জনসংখ্যা) পুরস্কার প্রাপক গুজরাতের রাজকোট।
স্বচ্ছতার বিচারে স্বনির্ভর শহর (যেখানে ১০ লাখের কম জনসংখ্যা) পুরস্কার প্রাপক কর্নাটকের মহীশূর।
স্বচ্ছ ছোট শহর-- অম্বিকাপুর (ছত্তিসগড়) ও বুরহানপুর (মধ্যপ্রদেশ)।
এক থেকে তিন লাখ জনসংখ্যার স্বচ্ছতম শহর অন্ধ্রপ্রদেশের তিরুপতি।
স্বচ্ছতম রাজধানী শহর নয়া দিল্লি।
দ্রুত স্বচ্ছ হওয়ার দৌড়ে এগিয়ে চলারাজধানী শহর উত্তরপ্রদেশের লখনউ।
দ্রুত স্বচ্ছ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা স্বনির্ভর রাজধানী শহর মধ্যপ্রদেশের ভোপাল।