Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত', ট্যাব নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য। তদন্তে নেমে ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গঠন করা হয়েছে স্পেশ্য়াল ইনভেসটিগেশন টিমও।

'ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত', ট্যাব নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 15 November 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো: ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য। তদন্তে নেমে ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গঠন করা হয়েছে স্পেশ্য়াল ইনভেসটিগেশন টিমও। পুলিশের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে আন্তঃরাজ্য পাচার চক্র। 

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সম্পূর্ণ ভিন্ন। শুভেন্দুর অভিযোগ, ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে রয়েছে তৃণমূল। বিরোধী দলনেতা বলেন, "ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত"।

গোটা ঘটনার নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলেও দাবি করেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, "ট্যাব কেলেঙ্কারি নিয়ন্ত্রিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে।"

প্রসঙ্গত, এদিনই ট্যাব কেলেঙ্কারি নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফর শেষে শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই সিট গঠন হয়েছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মমতা বলেন ইতিমধ্যেই হ্যাকারদের তদন্ত করে গ্রেফতারও করা হচ্ছে।

ট্যাব জালিয়াতিতে একজনের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করে বলেন, যাদের যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে তাদের প্রত্যেককে প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'মহারাষ্ট্র থেকেও হাইজ্যাক করা হয়েছে। রাজস্থান থেকেও হাইজ্যাক করেছে। সব স্টেট থেকে হাইজ্যাক করা হয়েছে। এই গ্রুপটাকে আমরাই ধরেছি। ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। যা যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়।'"


```