Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পরকীয়ার সঙ্গে জড়িত জেলার বহু পুলিশ অফিসার: শুভেন্দু

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অতীতে বহুবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এবার জেলার পুলিশ অফিসারের একাংশের 'চরিত্র' নিয়ে বড় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।

পরকীয়ার সঙ্গে জড়িত জেলার বহু পুলিশ অফিসার: শুভেন্দু

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 8 November 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অতীতে বহুবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এবার জেলার পুলিশ অফিসারের একাংশের 'চরিত্র' নিয়ে বড় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ, "জেলার বহু অফিসাররা পরকীয়ায় জড়িত। জেলার পুলিশ আধিকারিকদের চরিত্র খারাপ।" এ প্রসঙ্গে মেদিনীপুরের পুলিশ সুপারকেও সরাসরি আক্রমণ শানিয়েছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, "মেদিনীপুরের পুলিশ সুপার অতি নোংরা ছেলে।"

ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার মেদিনীপুরে ভোটের প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। আগামী ১৩ নভেম্বর মেদিনীপুরের পাশাপাশি সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। 

বৃহস্পতিবার মেদিনীপুরে দলীয় প্রার্থী শুভজিৎ রায়কে নিয়ে মহামিছিল করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত মহামিছিল বাতিল হয়। এরপরই সাংবাদিক বৈঠক থেকে মেদিনীপুরের পুলিশ সুপার, আইসি, ওসিদের আক্রমণ করেন বিরোধী দলনেতা। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে তো বটেই সাধারণ মানুষের মধ্যেও শোরগোল তৈরি হয়েছে।

একই সঙ্গে আসন্ন ভোটে সরকারি ভাতার কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশে শুভেন্দুর আহ্বান, "ভাতার কাছে আত্মসমর্পণ না করে এবারের ভোটে ডাক্তার-বোনের ধর্ষণ-খুনের হিসাব নিন।" মঞ্চ থেকে স্লোগান তোলেন, 'আর জি করের বদলা নিন, পদ্মফুলে ভোট দিন।' 


```