.jpeg)
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 10 February 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন। এদিন দুপুরে বাজেটের ওপর বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের ওই অনুষ্ঠানে এবং বাজেট অধিবেশন পর্বে তৃণমূলের এই দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার যেন উপস্থিত না থাকতে পারেন. তা নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার বক্তব্য, এদের দুজনের শপথ বিধিসম্মত নয়। এদের শপথ নিয়ে বিতর্ক রয়েছে। তাই ওই বিতর্ক না মেটা পর্যন্ত এই দুই বিধায়ক যেন বাজেট অধিবেশনে অংশ নিতে না পারেন।
রাজ্যপালকে লেখা চিঠির কথা পরে টুইট করে নিজেই জানিয়েছেন বিরোধী দলনেতা।
I have written a letter to the Hon'ble Governor regarding the participation of the two Elected Members of the House; who are shrouded in controversy in regard to the affirmation of their respective Oaths.
— Suvendu Adhikari (@SuvenduWB) February 10, 2025
They are supposed to participate in the upcoming Budget Session and are on… pic.twitter.com/rJrLAR3ReJ
লোকসভা নির্বাচনের সঙ্গে হয়েছিল দুই বিধানসভা উপনির্বাচন। তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার জয়ী হয়েছিলেন। তবে তাঁদের শপথ নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল। শেষে রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিলেও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন।
আর এখানেই উঠেছে বিধিভঙ্গের অভিযোগ। বিরোধী দলনেতার কথায়, "যেভাবে রাজ্যপালের নির্দেশ অমান্য করে শপথবাক্য পাঠ করানো হয়েছিল, তা অসাংবিধানিক।"
প্রসঙ্গত, সে সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণের দায়িত্ব বিধানসভার ডেপুটি স্পিকারকে দিয়েছিল রাজভবন। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এই বিষয় নিয়ে বিধানসভাকে পাল্টা চিঠিও লিখেছিল রাজভবন। জানতে চাওয়া হয়, এই বিষয়টি সত্যি কিনা।