Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদালতে গিয়ে মিছিলের অনুমতি নিয়ে এলেন শুভেন্দু! তমলুকের পর হলদিয়া

ওই মামলায় শর্ত সাপেক্ষে জামিনের অনুমতি দিল আদালত।

আদালতে গিয়ে মিছিলের অনুমতি নিয়ে এলেন শুভেন্দু! তমলুকের পর হলদিয়া

ফাইল ছবি

শেষ আপডেট: 21 March 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: তমলুকের পর এবার হলদিয়া। ফের হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবী। 

ওই মামলায় শর্ত সাপেক্ষে জামিনের অনুমতি দিল আদালত। সোমবার এই অনুমতি দিয়েছেন বিচারপতী তীর্থঙ্কর ঘোষ।

আগামী শনিবার হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। 

 আদালত জানিয়েছে, শব্দ বিধি মেনে মাইক বাজাতে হবে। শনিবার মিছিল এবং স্ট্রিট কর্নার শেষ করতে হবে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে। মিছিলের শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার এবং শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। 

এর আগে দোলযাত্রার দিনে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে তমলুকে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। পুলিশ আপত্তি জানানোয় আদালত থেকে অনুমতি নিয়ে বৃহস্পতিবার তমলুকে মিছিল করেছিল পদ্ম শিবির। 


```