Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চামড়া তুলে ডুগডুগি বাজাতে একটা দিন সময় লাগবে! মাথাভাঙায় হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দুর এহেন হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহল। শাসকদলের অভিযোগ, এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতেই এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন বিরোধী দলনেতা।

 চামড়া তুলে ডুগডুগি বাজাতে একটা দিন সময় লাগবে! মাথাভাঙায় হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 10 September 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের দুষ্কৃতীদের চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙার দলের এক সভা থেকে এই হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর মাথাভাঙায় রাত দখলের কর্মসূচিতে প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। তারই প্রতিবাদে এদিন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি।


এদিন সেই মঞ্চ থেকেই শাসকদলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "তোরা আমাদের নির্দেশ দিবি, ডিকটেড করবি? আর মস্তানি, দাদাগিরি চলবে না। কীভাবে চামড়া তুলে ডুগডুগি বাজাতে হয় আমি জানি, একটা দিন সময় লাগবে!"

শুভেন্দুর এহেন হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহল। শাসকদলের অভিযোগ, এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতেই এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন বিরোধী দলনেতা।

মঞ্চে এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো সকলেই জানে। এদিন এখানে আসছি জানতে পেরে, মাথাভাঙার এক ব্লক তৃণমূল নেতা আমাকে মেসেজে লিখেছিল, বেশি করে সিকিউরিটি নিয়ে আসতে। আমি ওকে বলেছি, তোমার নিজের বাবার ঠিক থাকলে তুমি এসো, দেখা হবে।

এরপরই শুভেন্দু বলেন, "সিপিএমও অনেক ধমক, চমক দেখাত। ২৩৫ এর অহঙ্কার করত। এখন বিধানসভায় ওরা শূন্য হয়ে গেছে। তৃণমূলের এই অহঙ্কারও আগামীদিনে মানুষ রাস্তায় মিশিয়ে দেবে।"

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে মানুষ যেভাবে স্বতস্ফূর্তভাবে পথে নেমেছে তাতে এই সরকারের পতন আসন্ন বলেও দাবি করেন বিরোধী দলনেতা।


```