Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেচেদার ইসকন মন্দিরে খঞ্জনি বাজিয়ে কীর্তন করলেন শুভেন্দু, বললেন গোশালা বাড়ানোর কথা

মেচেদার ইসকন মন্দিরের প্রতিষ্ঠা থেকেই তিনি এখানকার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে শুভেন্দু বলেন, “বৈষ্ণব সেবা করতে এসেছিলাম। চৈতন্যর পথ মেনে চলতে হবে। সনাতন মানে যার অন্ত নেই।”

মেচেদার ইসকন মন্দিরে খঞ্জনি বাজিয়ে কীর্তন করলেন শুভেন্দু, বললেন গোশালা বাড়ানোর কথা

শেষ আপডেট: 14 November 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো: ইসকন মন্দিরে গোমাতার পুজো করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইসকন মন্দিরে মঙ্গলবার গোবর্ধন পুজো এবং অন্যকূট উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবেই যোগ দেন বিরোধী দলনেতা।

এদিন ইসকন মন্দিরে খঞ্জনি বাজিয়ে কীর্তন করে গোমাতার পুজো করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। পরে তিনি বলেন, “গো রক্ষা করার জন্য গোশালা দরকার। আমাদের গোশালা বাড়াতে হবে। বিভিন্ন জেলাতে গোশালা থাকলেও পূর্ব মেদিনীপুর জেলায় তেমন ঠিকমতো নেই।”

মেচেদার ইসকন মন্দিরের প্রতিষ্ঠা থেকেই তিনি এখানকার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে শুভেন্দু বলেন, “বৈষ্ণব সেবা করতে এসেছিলাম। চৈতন্যর পথ মেনে চলতে হবে। সনাতন মানে যার অন্ত নেই।”

ইসকন মন্দিরের অনুষ্ঠান থেকে রাজনৈতিক কোনও প্রশ্নের জবাব দিতে চাননি বিরোধী দলনেতা। প্রেসিডেন্সি জেলে জ্যোতিপ্রিয় মল্লিকের জেলে না থাকার আবদার প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমি পবিত্র জায়গায় এসেছি, চোর জোচ্চরদের নাম বলে কেন অপবিত্র করছেন!”


```