Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গরু-মোষ পাচার নিয়ে শুভেন্দু-কুণালের লড়াই, জমজমাট টুইটার

নির্মাণ সামগ্রীর আড়ালে লরির ভিতরে করে গরু-মোষ পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ফালাকাটা সীমান্ত দিয়ে সাতটি লরি ভর্তি গরু ও মোষ আটক করে বিএসএফ

গরু-মোষ পাচার নিয়ে শুভেন্দু-কুণালের লড়াই, জমজমাট টুইটার

শেষ আপডেট: 28 December 2023 20:13

দ্য ওয়াল ব্যুরো: নির্মাণ সামগ্রীর আড়ালে লরির ভিতরে করে গরু-মোষ পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ফালাকাটা সীমান্ত দিয়ে সাতটি লরি ভর্তি গরু-মোষ আটক করে বিএসএফ

তার কিছু পরেই সীমান্তে উদ্ধার হওয়া ওই গবাদিপশুকে ঘিরে টুইটারে পোস্ট-যুদ্ধে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। সীমান্তে বিএসএফের ভূমিকা প্রসঙ্গে শাসক-বিরোধী দুই নেতার টুইটে উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রসঙ্গও।

সীমান্তে গবাদি পশু আটকের ভিডিও পোস্ট করে টুইটারে বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসার পাশাপাশি রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন শুভেন্দু।

বিরোধী দলনেতা লিখেছেন, ‘সীমান্তের ওপারে গবাদি পশু পাচারের জন্য নিত্যনতুন উপায় খুঁজে বের করছে তোলামুলি ইকোসিস্টেম। নির্মাণ সামগ্রীর আড়ালে পশুগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল। এই চোরাচালান বন্ধে আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে সব সময় তৎপর থাকতে হবে।”

ওই পোস্ট করার কিছু পরেই নিজের অ্যাকাউন্ট থেকে পাল্টা টুইট করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। পোস্টে কুণাল মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে সীমান্ত সুরক্ষা বাহিনী।

শাহের একটি ভিডিও পোস্ট করে তাতে কুণাল লিখেছেন, “সীমান্ত সুরক্ষিত করার পরিবর্তে বিএসএফ সেখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। আইন রক্ষার নামে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে।”

কুণালের আরও অভিযোগ, “সন্ত্রাসের নির্মম যন্ত্রে পরিণত করে বিএসএফকে দেশের সুরক্ষার প্রধান লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছেন অমিত শাহ।” জবাবে শুভেন্দু পাল্টা টুইট করেন কি না, সেদিকে নজর রাখছেন নেটিজেনরা। তবে গরু-মোষ পাচারের অভিযোগকে কেন্দ্র করে শুভেন্দু-কুণালের টুইট যুদ্ধে জমজমাট সোশ্যাল সাইটে। উঠে আসছে মত, পাল্টা মতও।


```