Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

যোগী আদিত্যনাথের মতো ২৬-এ উল্টো ঝুলিয়ে সোজা করব: শুভেন্দু

সীমান্তে বিএসএফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আনা অভিযোগও খন্ডন করেছেন বিরোধী দলনেতা।

 যোগী আদিত্যনাথের মতো ২৬-এ উল্টো ঝুলিয়ে সোজা করব: শুভেন্দু

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 2 January 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: উল্টো ঝুলিয়ে সোজা করার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু বলেন, "যোগীর মতো মতো ২৬ সালে বাংলাতেও উল্টো ঝুলিয়ে সোজা করব।"

একই সঙ্গে সীমান্তে বিএসএফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আনা অভিযোগও খন্ডন করেছেন বিরোধী দলনেতা। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "রাজ্যের জন্যই সীমান্তে ৬০০ কিলোমিটার এলাকায় বেড়া দিতে পারেনি বিএসএফ। তৈরি করা যায়নি জওয়ানদের ১৭টি চৌকি। ফলে সীমান্তে অনুপ্রবেশের জন্য কারা দায়ী, তা সকলে জানেন।"

সীমান্ত এলাকায় নারীদের ওপরে জওয়ানরা অত্যাচার করছে বলেও এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার পাল্টা প্রশ্ন, "যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তাহলে এফআইআর করছেন না কেন? আসলে এগুলো সবই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা।"

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি এবং রাজ্যে মৌলবাদের মাথা চাড়া দেওয়ার বিরুদ্ধে এদিন হেঁড়িয়াতে সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি। ওই সভা থেকে  শুভেন্দু বলেন, "ফিরহাদ হাকিম বলছে, ৩৩ থেকে ৫০ শতাংশ করবে, বাংলা দখল করবে। তাই নিজেদের অস্তিত্ত্ব বাঁচাতে হিন্দুদের এক হতে হবে।"

এ প্রসঙ্গে নাম না করে তৃণমূল কর্মীদের 'মৌলবাদের বাচ্চা', 'পাকিস্তানের বাচ্চা' বলেও কটাক্ষ করেন শুভেন্দু। বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, "২১ সালে আমি মাননীয়াকে নন্দীগ্রামে  হারিযেছি, ২৬ এ রাজ্যে ওনাকে প্রাক্তন করবে হিন্দুরা।" এখন থেকে বাংলার ঘরে ঘরে গীতা পাঠের জন্য বাড়ি বাড়ি গীতা বিলি করার কথাও জানান বিরোধী দলনেতা। 


```