Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভোটে কারচুপির অভিযোগে আদালতে যাচ্ছেন শুভেন্দু, কোচবিহার নিয়ে মামলা করবেন নিশীথও

রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের ভোটপর্ব এবং গণনায় বিস্তর কারচুপির অভিযোগে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।

ভোটে কারচুপির অভিযোগে আদালতে যাচ্ছেন শুভেন্দু, কোচবিহার নিয়ে মামলা করবেন নিশীথও

শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিক।

শেষ আপডেট: 12 June 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের ভোটপর্ব এবং গণনায় বিস্তর কারচুপির অভিযোগে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখারও আবেদন জানানো হবে। বুধবার একথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অন্যদিকে এদিনই প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছেন। এবারের কোচবিহার আসনটি হাতছাড়া হয়েছে বিজেপির। তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়ার কাছে প্রায় ৪০ হাজার ভোটে পরাজিত হয়েছেন নিশীথ। এদিন তিনি বলেন, "বেশ কিছু ইভিএমে কারচুপি হয়েছে বলে জানতে পেরেছি। দলের সঙ্গে কথা বলছি। শীঘ্রই আদালতের দ্বারস্থ হব।"

অন্যদিকে এদিন কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতার অভিযোগ, ডায়মন্ড হারবার, বসিরহাট, ঘাটাল এবং জয়নগর লোকসভা কেন্দ্রের কিছু বুথে ভোটের নামে প্রহসন হয়েছে, গণনাতেও বিস্তর কারচুপি করা হয়েছে।

শুভেন্দু বলেন, "এই চারটি লোকসভা কেন্দ্রর ক্ষেত্রে আমাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য এসেছে। যার ভিত্তিতে আমরা আদালতে ওই চার কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানাব।" গণনাকেন্দ্রের সিসিটিভি পরীক্ষার জন্যও আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শুভেন্দু।

যদিও শুভেন্দুর এমন বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না শাসকদল তৃণমূল। দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিজেপি তিরিশ তিরিশ বলে চিৎকার করছিল। বাংলার মানুষ তৃণমূলকে প্রায় ৩০টি আসন (৪২টি আসনের মধ্যে তৃণমূল ২৯, বিজেপি ১১ এবং কংগ্রেস ১টি আসন পেয়েছে) উপহার দিয়েছে। স্বাভাবিকভাবে, হতাশা থেকে উনি এসব কথা বলছেন।"

আর নিশীথের অভিযোগ সম্পর্কে কোচবিহার থেকে জয়ী তৃণমূল সাংসদ-মাস্টারমশাই জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "ভোটের আগে নিশীথ অনেক বড় বড় কথা বলেছিলেন। হেরে ভূত হয়ে গিয়ে লজ্জায় মুখ দেখাতে না পেরে এসব অভিযোগ করছেন।"


```