Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বীরবাহাদের শুভেন্দুরা অপমান করেছেন, অভিযোগ তুলে শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের

তৃণমূলের নতুন অভিযোগ, তফসিলি জাতি ও উপজাতি বিধায়কদের অমর্যাদা ও অসম্মান করেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।

বীরবাহাদের শুভেন্দুরা অপমান করেছেন, অভিযোগ তুলে শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের

শেষ আপডেট: 1 December 2023 16:14

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার তৃণমূলের নতুন অভিযোগ, তফসিলি জাতি ও উপজাতি বিধায়কদের অমর্যাদা ও অসম্মান করেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।

গত তিন ধরে বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না দিয়েছেন তৃণমূল বিধায়করা। রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে ওই ধর্নায় একদিন সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার পর ওই ধর্না থেকেই থালা বাজিয়ে স্লোগান উঠেছে, ‘মোদী-অমিত দুটোই চোর’।

শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুতে নেমে পড়েন। সেই সঙ্গে বলেন, ‘চোরেরা বসে’ ওই স্থান অপবিত্র করেছে। তাই গঙ্গাজল দিয়ে ধুতে হচ্ছে। দেখা যায়, মাথায় কলসি নিয়ে শুভেন্দু গঙ্গা জল ঢালছেন। তারপর গামছা দিয়ে মুছছেন।

এই আম্বেদকর মূর্তির পাদদেশে বসে ধর্না দিয়েছিলেন বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডির মতো বিজেপির বিধায়ক মন্ত্রীরা। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুরা গঙ্গাজল দিয়ে মূর্তির পাদদেশ ধুয়ে আসলে বীরবাহাদের অসম্মান করেছেন। তারই প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল-বিজেপির এই তরজা আগামী দিনে আরও বাড়তে পারে। কারণ, লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় ভাবে প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ নিতে চায় বিজেপি। তারা চায় শুধু কেন্দ্রের সরকারের বিষয়আশয় নয় রাজ্য সরকারের কয়েক জন মন্ত্রী বা নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও ভোটে ইস্যু হোক। শাসক দলকে চোর প্রতিপন্ন করতে চাইছেন বিরোধী দলনেতা।

সেই কৌশল বুঝে পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে নারদ কাণ্ডের অভিযোগ তুলে ধরছে তৃণমূল। সেই সঙ্গে কেন্দ্রের বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করছে। এই পরিস্থিতিকে অবশ্য পারস্পরিক বোঝাপড়া হিসেবেই দেখাতে চাইছে বাম-কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। তাঁদের দাবি, বিজেপিকে রাজনৈতিক পরিসর ছাড়তে চাইছে তৃণমূল। তৃণমূল-বিজেপি বাইনারি যাতে বজায় থাকে তাই কিছু না কিছু অভিযোগ তুলে খেলায় সমতা রাখতে চাইছে।


```