
নিহত শহিদদের শ্রদ্ধা জানাচ্ছেন বিরোধী দলনেতা।
শেষ আপডেট: 29 April 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (kashmir, Pahelgam) পর্যটকদের ওপর হামলার অব্যহতি পরেই জম্মুর উধমপুরে নিহত হয়েছিলেন সেনা কমান্ডো ঝন্টু আলি শেখ (Jhantu Seikh)। তাঁকে-সহ জেলার চার বীর শহিদকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার নদিয়ায় গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শহিদ প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন বিরোধী দলনেতা। তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। পরে এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে ভিডিও পোস্ট করেন শুভেন্দু।
ঝণ্টুর পাশাপাশি সম্প্রতি কাশ্মীরে কর্মরত অবস্থায় শহিদ হন ভারতীয় সেনা জওয়ান সুবোধ ঘোষ, সুদীপ বিশ্বাস এবং সুকান্ত মণ্ডল। এদিন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এবং পরিবারকে সমবেদনা জানাতে তেহট্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েছিলেন শুভেন্দু-সহ বিজেপির প্রতিনিধি দল।
Today, I attended a solemn ceremony in Tehatta, Nadia district, to honour the Brave Martyrs who hailed from this place. I paid my respects to Shaheed Jhantu Ali Sheikh, Shaheed Subodh Ghosh, Shaheed Sudeep Biswas, and Shaheed Sukanta Mondal, remembering the supreme sacrifice of… pic.twitter.com/JL6bU3VMBp
— Suvendu Adhikari (@SuvenduWB) April 29, 2025
পরে টুইটে শুভেন্দু লেখেন, "আমি এই সাহসী শহীদদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছি, আমার সমবেদনা জানাই এবং তাদের কিছু আর্থিক সহায়তা করেছি। ভারত মাতার বীর সন্তানরা, যারা জাতির জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তারা চিরকাল প্রতিটি ভারতীয়ের হৃদয়ে অমর হয়ে থাকবেন।"
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের প্রত্যেকের বাড়িতে বিজেপির নেতারা গেলেও ঝণ্টুর বাড়িতে পদ্মশিবিরের কোনও নেতা না যাওয়ায় তা নিয়ে কটাক্ষ করেছিল শাসকদল তৃণমূল। এমনকী এ নিয়ে বিজেপির দুই নেতার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল। দেরিতে হলেও ঝণ্টুর পরিবারের সঙ্গে দেখা করে শুভেন্দু শাসকদলের সেই কটাক্ষের জবাব দিলেন মত পর্যবেক্ষকদের অনেকের।