Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজীব সিনহা যেন বাড়তি সুবিধা না পান, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু

রাজীব সিনহা যেন বাড়তি সুবিধা না পান, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু

শেষ আপডেট: 17 October 2023 13:55

দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশ অবমাননার দায়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে সম্প্রতি রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যেতে পারেন রাজীব, এই আশঙ্কায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজীব সিনহা সুপ্রিম কোর্টে গেলেও শুনানি যেন একতরফা না হয়, সেজন্যই শুভেন্দুর এই পদক্ষেপ বলে মনে করছেন আইনজ্ঞরা। কারণ, ক্যাভিয়েট দাখিলের অর্থ রাজীব মামলা করলে উভয় পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত। সেক্ষেত্রে শুভেন্দুও নিজের মত জানাতে পারবেন আদালতে।

পঞ্চায়েত ভোটের সময়ে বার বার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তাঁকে ভর্ৎসনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বাংলায় পঞ্চায়েত রক্তপাতের দায় পুরোপুরি নির্বাচন কমিশনারের বলে মন্তব্য করেছিলেন রাজ্যপাল। 

বিষয়টি এখানেই থেমে ছিল না। পঞ্চায়েত ভোটে ৮০০-র বেশি কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সেই মোতায়েন যথাযথ করার জন্য বিএসএফের এক আইজি পদমর্যাদার অফিসারকে নোডাল অফিসার করা হয়েছিল। কিন্তু ওই বিএসএফ কর্তা অভিযোগ করেন, ভোটের দিন দুপুর পর্যন্ত স্পর্শকাতর বুথের তালিকা তাঁকে দেওয়া হয়নি।

এবিষয়েই রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওই মামলায় দীর্ঘ শুনানির পর গত ১৩ অক্টোবর প্রধান বিচারপতির নেতত্বাধীন বেঞ্চ রাজীব সিনহার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার রুল জারি করেছেন। এবিষয়ে ২৪ নভেম্বর নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে আদালতে এসে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের প্রশ্নের উত্তর দিতে হবে। আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যেতে পারেন রাজীব। সেকারণেই সময় থাকতে শুভেন্দু পদক্ষেপ করলেন বলে মনে করা হচ্ছে। 


```