Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পরের বছর রাজ্যে চোর থাকবে না,নন্দীগ্রামে বললেন শুভেন্দু, কুণাল দিলেন গ্রেফতারের হুঁশিয়ারি

শহিদ স্মরণ অনুষ্ঠানেও এদিন আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন শুভেন্দু। পরের নন্দীগ্রাম দিবসে চোর-মুক্ত রাজ্য হবে বলে মন্তব্য করলেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা দাবি, “চোরের মায়ের বড় গলা। ২৪ সালে সরকার বদল হলে এই ইডির হাতেই গ্রেফতার হবেন শুভেন্দু। লিখে রেখে দিন।”

পরের বছর রাজ্যে চোর থাকবে না,নন্দীগ্রামে বললেন শুভেন্দু, কুণাল দিলেন গ্রেফতারের হুঁশিয়ারি

শেষ আপডেট: 10 November 2023 12:07

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: পরের নন্দীগ্রাম দিবসে চোর-মুক্ত রাজ্য হবে বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর বার্তা, “পরের বছর যখন শহিদ স্মরণ হবে, তখন পশ্চিমবাংলার এই চোরগুলো আর থাকবে না। ২৪ সালের ১০ই নভেম্বর চোর মুক্ত বাংলা দেখবেন সবাই।” তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা দাবি, “চোরের মায়ের বড় গলা। ২৪ সালে সরকার বদল হলে এই ইডির হাতেই গ্রেফতার হবেন শুভেন্দু। লিখে রেখে দিন।”

২০০৭ সালের ১০ নভেম্বর জমি আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল নন্দীগ্রাম। আন্দোলনকারী ও স্থানীয় গ্রামবাসীদের দিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুলিতে মৃত্যু হয় অনেকের। তারপর থেকে প্রতি বছর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পালিত হয় নন্দীগ্রাম দিবস। সাত থেকে ২৩- গত ১৬ বছরে রাজ্যের ছবিটা বদলে গেছে আমূল। জমি আন্দোলনকে ঘিরে রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়। তবে নন্দীগ্রাম আন্দোলনে মমতার ভরসাদার সৈনিকই এখন তাঁর রাজ্যের বিরোধী দলনেতা। তাই শহিদমঞ্চে কে প্রথম মালা দেবেন তা নিয়ে টানাপড়েন জারি থাকে নন্দীগ্রামে। এবার অবশ্য শুভেন্দু অধিকারীই প্রথম কর্মসূচি পালন করেন। পরে শহিদ দিবস পালন করে তৃণমূল।

শহিদ স্মরণ অনুষ্ঠানেও এদিন আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন শুভেন্দু। তিনি বলেন, “এবার আর আদালতে যেতে হবে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবার আর সিআরপিএফ নামাতে হয়নি। বুঝে গিয়েছে তাই মমতার অনুগামীরা কিছু করতে পারেনি। এবছর আমরাই প্রথম শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি।”

কুণাল ঘোষ, মহুয়া মৈত্রকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি আইএসএফ বিধায়ক নওসাদকে নিয়েও এদিন মন্তব্য করেন শুভেন্দু। বলেন, “নওসাদের সঙ্গে রাজনৈতিক লড়াই হলেও আমি বলব ওঁর শিরদাঁড়া আছে। তাই মিথ্যা মমলায় ৩৯ দিন জেল খেটেছ। আত্মসমর্পণ করেনি। করলে মকুল রায়ের মতো অনেক আগেই করত।” মহুয়াকে নিয়ে তিনি বলেন, “গতবছর কালীপুজোর আগে মা কালী মদ খায় নেশা করে বলেছিলেন। এবছর কালীপুজোর আগে তার ফল পেয়ে গেছে। শুধু সাংসদ পদ খারিজ নয় জেলে দেখতে চাই।”

 তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সাধারণ মানুষও বুঝছেন রাজনৈতিক চক্রান্ত করে কী করে তৃণমূলের একের পর এক নেতাকে জেলে ঢোকানো হচ্ছে। মানুষ ভোটের বাক্সে জবাব দেবে। ২৪ সালে বুঝবে কত ধানে কত চাল। কেন্দ্র সরকার বদল হলেই এই ইডি-সিবিআইয়ের হাতেই গ্রেফতার হবেন শুভেন্দু।”


```