Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রস্তাব খারিজ হতেই বিধানসভার ওয়ালে বিক্ষোভ দেখালেন শুভেন্দুরা! পরে ওয়াক আউট, কী দাবি?

শাসক-বিরোধীর স্লোগান পাল্টা স্লোগানে ফের উত্তেজনা ছড়াল পশ্চিমবঙ্গ বিধানসভায়।

প্রস্তাব খারিজ হতেই বিধানসভার ওয়ালে বিক্ষোভ দেখালেন শুভেন্দুরা! পরে ওয়াক আউট, কী দাবি?

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 17 February 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: শাসক-বিরোধীর স্লোগান পাল্টা স্লোগানে ফের উত্তেজনা ছড়াল পশ্চিমবঙ্গ বিধানসভায়। গত ১০ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। রাজ্যপালের বক্তৃতার ওপর আগামীকাল মঙ্গলবার বক্তব্য রাখার কথা মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার।

তার আগেই বিধানসভা শুরু হতে অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বিধানসভা কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওয়ালে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডল, সুমিতা সিনহা-সহ বিজেপির বিধায়করা। স্পিকার তাঁদের প্রস্তাব গ্রহণ না করায় পরে বিধানসভা ওয়াকআউট করে বিরোধীরা।

কী দাবি নিয়ে এদিন বিধানসভায় উত্তেজনা তৈরি হল?

সম্প্রতি সরস্বতী পুজো বন্ধ করতে কিছু জায়গায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকী এ নিয়ে আদালতে মামলাও গড়ায়। যার জেরে পুলিশি প্রহরায় কয়েকটি জায়গা পুজো করতে হয়েছিল। এনিয়ে এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে স্পিকারের কাছে আবেদন জানান অগ্নিমিত্রা পল, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডল, সুমিতা সিনহারা। 

স্পিকার অবশ্য তা খারিজ করে দেন। এরপরই বিধানসভা ওয়ালে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। তাঁরা স্লোগান দিতে থাকেন, 'হিন্দু বিরোধীদের সরকার, আর নেই দরকার'! এমনকী স্পিকারের দিকে ছেঁড়া কাগজ ছোড়ার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। এরপরে শুভেন্দুরা বিধানসভা ওয়াকআউট করেন।

তবে এভাবে ওয়ালে নেমে স্পিকারের দিকে কাগজ ছোড়ার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এরপরই শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেন স্পিকার। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী।


```