Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ওঁর বিরুদ্ধে এফআইআর করব! মুখ্যমন্ত্রীর জেলে ভরার হুমকির পর হুঁশিয়ারি শুভেন্দুর

"আমাদের চারজন এমএলএকে জেলে ভরে রেখেছে। ভাবছে এভাবে সংখ্যা কমিয়ে দেবে। চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি আমাদের চারজনকে জেলে রাখে তাহলে দলের তরফে আমি সিদ্ধান্ত নিচ্ছি তাদের বিরুদ্ধে যা খুনের কেস আছে তাতে আট জনকে জেলে ভরব।'

ওঁর বিরুদ্ধে এফআইআর করব! মুখ্যমন্ত্রীর জেলে ভরার হুমকির পর হুঁশিয়ারি শুভেন্দুর

শেষ আপডেট: 23 November 2023 23:21

দ্য ওয়াল ব্যুরো: বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সভা ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই 'বদলা' নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গত দেড় বছরে তৃণমূলের চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর গ্রেফতারির ঘটনার কথা উল্লেখ করে বিরোধী শিবিরের ৮ জনকে হাজতবাস করানোর হুমকি দেন মমতা। তারপরেই এবার পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
 
এদিন সভার শুরু থেকেই প্রতিহিংসার রাজনীতি নিয়ে সোচ্চার ছিলেন মমতা। প্রাক্ত শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়, বীরভূমের দুঁদে নেতা অনুব্রত মণ্ডল, পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং সাম্প্রতিককালে গ্রেফতার হওয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উল্লেখ করে মমতা বলেন, তিনি বিশ্বাস করেন না এরা কেউ চোর।
এরপরেই তৃণমূল নেত্রী বলেন, "আমাদের চারজন এমএলএকে জেলে ভরে রেখেছে। ভাবছে এভাবে সংখ্যা কমিয়ে দেবে। চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি আমাদের চারজনকে জেলে রাখে তাহলে দলের তরফে আমি সিদ্ধান্ত নিচ্ছি তাদের বিরুদ্ধে যা খুনের কেস আছে তাতে আট জনকে জেলে ভরব।'
 
এক সময় যাঁর মুখে পরিবর্তনের রাজনীতির কথা শোনা যেত, যিনি বলতেন, বদলা নয়, বদল চাই, বৃহস্পতিবার সেই তৃণমূল সুপ্রিমোর মুখে এমন কথা শোনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এরপরেই পাল্টা তোপ দাগেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবেন বলে জানিয়ে দেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, "নেতাজি ইনডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার মধ্যে পড়ে, ওই থানায় আমি এফআইআর করব।

```