Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা! কোলাঘাটে হুলস্থুল কাণ্ড

"মমতার অত্যাচারের শিকার আমি। ভাইপোর নির্দেশে এর আগে আমার পরিবারকে হেনস্তা হতে হয়েছে। মাদক-অস্ত্র নিয়ে পুলিশ আমার ভাড়া বাড়ি গেছিল।"

শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা! কোলাঘাটে হুলস্থুল কাণ্ড

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 21 May 2024 20:17

দ্য ওয়াল ব্য়ুরো, মেদিনীপুর: কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দিল পুলিশ। একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীর খোঁজে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। এই ঘটনা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ শুভেন্দু। তিনি বলেছেন, "মমতার অত্যাচারের শিকার আমি। ভাইপোর নির্দেশে এর আগে আমার পরিবারকে হেনস্তা হতে হয়েছে। মাদক-অস্ত্র নিয়ে পুলিশ আমার ভাড়া বাড়ি গেছিল।"

মঙ্গলবার কেশপুরে সভা ছিল শুভেন্দু অধিকারীর। কোলাঘাটের বাড়িতে তাঁর অনুপস্থিতিতেই পুলিশ সেখানে যায়। শুভেন্দুবাবুর অভিযোগ, প্রায় ৭০ থেকে ৮০ জনের পুলিশের একটি দল কোলাঘাটের বাড়িতে তল্লাশিতে  যায়। পুলিশের তরফ থেকে যদিও জানানো হয়েছে, এক দুষ্কৃতীর খোঁজেই তাঁরা শুভেন্দুবাবুর ওই বাড়িতে গেছিল। পুলিশ সেখানে পৌঁছতেই বিজেপির নেতা কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময়ে শুভেন্দুবাবু কেশপুর থেকে ফিরছিলেন। পথেই পুলিশের তল্লাশির খবর পেয়ে কোলাঘাট থানায় চলে যান রাজ্যের বিরোধী দল নেতা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে সেখানে কোনও আধিকারিক ছিল না বলে দাবি করেন শুভেন্দু। দৃশ্যতই ক্ষোভে ফেটে পড়েন তিনি। 

ক্ষুব্ধ বিরোধী দল নেতা বলেন, “আমার কাছে হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। পুলিশের কোনও দমনমূলক পদক্ষেপ করার অধিকার নেই। পুলিশের কাছে যদি কোনও সার্চ ওয়ারেন্ট থাকে তাহলে আমার উপস্থিতিতে তল্লাশি চালানোর অধিকার রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেটা করা হয়নি।“  

তাঁর বক্তব্য, "কোলাঘাটের ওসি সৌরভ চীনা এবং আইসি চম্পকরঞ্জন চৌধুরীর নেতৃত্বে পুলিশ আমার কোলাঘাটের অফিসে বেশ কিছু আইপ্যাকের ছেলেদের নিয়ে বাড়িতে ঢুকেছে। গেটের বাইরে ছোট গাড়িতে প্যাকেট রেখেছিল। তাতে হয়ত আগ্নেয়াস্ত্র বা জাল নোট বা মাদকদ্রব্য কিছু রেখেছিল। এসব কিছুই আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে।“  

তিনি আরও বলেন, "নন্দীগ্রামে আমাদের একজন নেতা মেঘনাথ পালকে খোঁজার জন্য আমার অফিসে বিনা সার্চ ওয়ারেন্টে পুলিশ রেট করেছিল, তখন আমি  হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেখানে হাইকোর্ট সুনির্দিষ্ট অর্ডার দিয়েছে পারমিশন নেওয়ার। সেই অর্ডার অমান্য করেছে পুলিশ। শুধু তাই নয়, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এরা সাহস পায় কোথা থেকে? এই ওসি এবং আইসির সাসপেন্ড চাই। এসপি যদি এর জন্য দায়ী থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।“


```