Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুরে যাচ্ছেন শুভেন্দু, মৃত পড়ুয়ার বাড়িও যাবেন শুক্রবার

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠনগুলিও

যাদবপুরে যাচ্ছেন শুভেন্দু, মৃত পড়ুয়ার বাড়িও যাবেন শুক্রবার

শেষ আপডেট: 17 August 2023 07:06

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠনগুলিও পথে নেমেছে। বৃহস্পতিবার বিকেলে এবিভিপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে যাদবপুরে। সেই বিক্ষোভেই যোগ দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ ১৮ তারিখ ১০-১২ জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে মৃত পড়ুয়ার বাড়ি যাবেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিকে চিঠিও লিখবেন বলে জানান নন্দীগ্রামের বিধায়ক।

সেইসঙ্গে বিধানসভায় যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে বিধানসভা উত্তাল করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, 'ব্রাত্য বসুকে বলছি ভাল করে পড়াশুনা করে আসুন। পড়ুয়া মৃত্যুর পর কী কী পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট আপনাকে দিতে হবে।' পাশাপাশি শুভেন্দু বলেন, 'বিরোধী দলনেতা হিসেবে ইউজিসিকে জানানোর আমার অধিকার আছে। চেয়ারম্যানকে চিঠি লিখব যাতে এ রাজ্যে দ্রুত দল পাঠান।'

গত ৯ অগস্ট রাতে যাদবপুরের মেন হস্টেলের এফ-২ ব্লক থেকে নীচে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়াও যাদবপুরের অনুসন্ধান কমিটিও বিষয়টি খতিয়ে দেখছে। ইউজিসি-র গাইডলাইন মানা হয়নি বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গতকাল ইউজিসির একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল।

কিন্তু পরে জানা যায়, সেই দল আসছে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, 'আমাদের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট ইউজিসি। তাই ইউজিসির কোনও প্রতিনিধি দল আসছে না।' রাজ্যে যাতে ইউজিসির প্রতিনিধি দল আসে, সেই ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান শুভেন্দু।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে পুলিশের নজরে আরও ২, ধৃতদের জেরা করে নাম জানল লালবাজার


```