Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দু এবার উত্তরকন্যা অভিযানে, আদৌ কাজ হয় কিনা খোঁজ নিতে চললেন বিজেপি বিধায়কদের নিয়ে

“একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলেছিলেন, আপনাদের আর কলকাতায় যেতে হবে না। এখানে সব কাজ করে দিচ্ছি। আমরা দেখতে চাই, সেখানে আদৌ কোনও কাজ হয় কিনা।”

শুভেন্দু এবার উত্তরকন্যা অভিযানে, আদৌ কাজ হয় কিনা খোঁজ নিতে চললেন বিজেপি বিধায়কদের নিয়ে

শেষ আপডেট: 12 December 2023 16:14

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের বিচ্ছিন্নতার মনোভাব দূর করতে সেখানে প্রশাসনিক ভবন তৈরি করেছিলেন। তার নাম দিয়েছিলেন উত্তরকন্যা।

সেই উত্তরকন্যা থেকে উত্তরবঙ্গের মানুষ আদৌ পরিষেবা পাচ্ছে কিনা এবার দলীয় বিধায়কদের নিয়ে অভিযানে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
মঙ্গলবার উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই শুভেন্দু ঘোষণা করেন, উত্তরবঙ্গের সমস্ত বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানে যাবেন। 
দলের কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলেছিলেন, আপনাদের আর কলকাতায় যেতে হবে না। এখানে সব কাজ করে দিচ্ছি। আমরা দেখতে চাই, সেখানে আদৌ কোনও কাজ হয় কিনা।”

উত্তরকন্যায় কোন কোন দফতর রয়েছে তা এদিন তালিকা পড়ে শোনান শুভেন্দু। তাঁর কথায়, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, আইজি উত্তরবঙ্গ, মিড ডে মিল ও স্কুল শিক্ষা, আবাসন, শ্রম, প্রাণী বিকাশ ইত্যাদি দফতরের অফিস রয়েছে উত্তরকন্যায়। অফিসাররা আসেন কিনা, মানুষ পরিষেবা পান কিনা তা খোঁজ নিতেই বিধায়কদের নিয়ে যাচ্ছি। উত্তর না পেলে ওখানেই গেটের সামনে পরবর্তী কর্মসূচি জানাব”।

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে সাতটি আসনে জিতেছিল বিজেপি। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপির সংগঠনও মজবুত। অনেকের মতে, ভোটের আগে অনুন্নয়নের অভিযোগ তুলে কৌশলগত ভাবেই অসন্তোষ উস্কে দিতে চাইছেন শুভেন্দুরা। যাতে আসন্ন লোকসভা ভোটেও স্থানীয় প্রতিষ্ঠান বিরোধিতার সুবিধা সাধারণ নির্বাচনে পাওয়া যায়। 
এ ব্যাপারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, “উত্তরবঙ্গে অনুন্নয়নের চেহারা বাম জমানায় কী ছিল আর এখন কেমন তা সাদা কালোয় পরিষ্কার। পথ ঘাট, জল সরবরাহ, গরিবের বাড়ি, জনস্বাস্থ্য পরিষেবার সব কিছুর সামগ্রিক উন্নতি ঘটেছে। শুভেন্দুর উত্তরকন্যা দেখার শখ হয়েছে উনি দেখতেই পারেন। তবে মানুষকে ভুল বোঝাতে পারবেন না।”


```